ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

দেশের ৮৫ ভাগ শ্রমিকের আইনি সুরক্ষা নেই: সুলতান উদ্দিন আহমেদ

Ayesha Siddika | আপডেট: ১২ জানুয়ারী ২০২৫ - ০২:৪২:০৯ পিএম

স্পোর্টস ডেস্ক : রোববার (১২ জানুয়ারি) গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘শ্রমিকের জীবনমান, কর্মপরিবেশ ও অধিকার সংক্রান্ত সংস্কার উদ্যোগ: অন্তর্বর্তী সরকারের জন্য প্রস্তাবনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সুলতান উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশে ৮৫ ভাগ শ্রমিক অপ্রাতিষ্ঠানিক। এদের কোনো আইনি সুরক্ষা নেই। আর বেশিরভাগ মালিক এখন সফটওয়্যার কেন্দ্রিক, যাদেরকে ধরা যায় না। 

সার্বজনীন পেনশন স্কিমে হকার, গৃহশ্রমিক, দিনমজুরের জন্য স্পেসিফিক কিছু নেই উল্লেখ করে তিনি বলেন, শ্রমখাতের সবাইকে নিয়ে সমন্বিত সুপারিশ দেয়ার চেষ্টা করছি, যেখানে শ্রম অধিকারকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। মজুরির মানদণ্ড, সামাজিক সুরক্ষা ও সাংগঠনিক অধিকার প্রত্যেকের থাকা জরুরি। এতে গতিশীল অর্থনীতিতে ন্যায্য হিস্যা প্রতিষ্ঠিত হবে।
 
তিনি বলেন, উন্নয়নশীল দেশ হওয়ার পর এগুলো নিশ্চিত করব, নাকি এগুলো নিশ্চিত করে উন্নয়নশীল হবো, তা এখনই ঠিক করতে হবে। জনমানুষের আকাঙ্ক্ষা নিশ্চিত করা না গেলে, পরিবর্তিত পরিস্থিতিতে ব্যাপক পরিবর্তনের যে আকাঙ্ক্ষা তা পূর্ণ হবে না। নারী শ্রমিক কমার কারণ হিসেবে তিনি বলেন, অটোমেশন ও শ্রমখাতে সুষ্ঠু কর্মপরিবেশের অভাব নারী শ্রমিক কমার বড় কারণ। এক্ষেত্রে সকল পক্ষের সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে।

 

 

কিউটিভি/আয়শা/১২ জানুয়ারী ২০২৫,/দুপুর ২:৪০

▎সর্বশেষ

ad