ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তৈরি হবে জুলাই ঘোষণাপত্র: সারজিস আলম

Ayesha Siddika | আপডেট: ১০ জানুয়ারী ২০২৫ - ০৪:১১:২১ পিএম

ডেস্ক নিউজ : শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে ভোলা সরকারি স্কুল সংলগ্ন ইলিশা ফোয়ারা মোড়ে এক পথ সভায় এসব কথা বলেন তিনি। সারজিস বলেন,অভ্যুত্থানে যে গতিকে সামনে রেখে আমরা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, যে স্বপ্নগুলো আমরা এখনো ধারণ করি বাংলাদেশকে নিয়ে, যে স্বপ্নগুলো দেখি, সে স্বপ্নগুলো একটি ঘোষণাপত্রে লিখিত আকারে থাকা প্রয়োজন। কিন্তু কোন কথাগুলো ঘোষণাপত্রে লিখিত আকারে থাকা প্রয়োজন, সেগুলো যেন কয়েকজনের কথা না হয়। সেগুলো যেন বাংলাদেশের প্রত্যেকটি জেলা ও থানার প্রতিটি শ্রেণির মানুষের কথা হয়।

তিনি বলেন, বাংলাদেশের যে জায়গাগুলোতে এখনও দালালি ও চাঁদাবাজি হয়। হোক সেটা কেউ পোশাক পরে করুক, কেউ সাধারণ পোশাকে করুক তাদের বিরুদ্ধে সবাইকে সক্রিয় হতে হবে। এ সময় ভোলার মানুষ ভোলা-বরিশাল সেতু নির্মাণ, গ্যাস সংযোগ, মেডিকেল কলেজ স্থাপনের দাবি পূরণে উচ্চ পর্যায়ে তুলে ধরার কথা জানান। পথসভায় জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র শারমিন, ভোলা জেলা সমন্বয়কদের মধ্যে ইসরাত জাহান আলভি, মো. ইসরাফিল হোসেন জাবিরসহ জাতীয় নাগরিক কমিটির অন্য সদস্যরা বক্তব্য দেন।

এর আগে সকালে সারজিস আলম ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা ভোলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ জসিম উদ্দিনের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সহানুভূতি জানান। এবং জসিম উদ্দিনের কবর জিয়ারত করেন। পরে ভোলা বাংলা স্কুল মোড় সদর রোড ও নতুন বাজার এলাকায় ঘোষণা পত্রে ৭ দফা দাবিতে লিফলেট বিতরণ করেন।

 

 

কিউটিভি/আয়শা/১০ জানুয়ারী ২০২৫,/বিকাল ৪:০৮

▎সর্বশেষ

ad