ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

রাজশাহীর চ্যালেঞ্জিং সংগ্রহ

Ayesha Siddika | আপডেট: ১০ জানুয়ারী ২০২৫ - ০৪:০৬:৪১ পিএম

স্পোর্টস ডেস্ক :  সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম উইকেটে ৪৪ রানের জুটি হলেও ২৩ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে ফেলে দুর্বার রাজশাহী। প্রথম তিন ওভারে ২০ রান দেয়া নাসুম আহমেদের শিকার হন ওপেনার মোহাম্মদ হারিস ও ওয়ানডাউনে নামা এনামুল হক। হারিস ২০ বলে ২৭ করলেও এনামুল দুই অঙ্ক ছুঁতে পারেননি। এসএম মেহরবও তা-ই।

জাতীয় টি-টোয়েন্টি লিগে ঝড় তুলে বিপিএলে এসেছিলেন জিশান আলম। ওই টুর্নামেন্টে ২২ ছক্কা হাঁকানো ওপেনার প্রথম দুই ম্যাচেই ডাক মারেন। তৃতীয় ম্যাচে ২৭ বলে করেন ৩৮, আর আজ ২২ বলে করলেন ২৩। এরপর ইয়াসির আলী ও রায়ান বার্লের ব্যাটে এগোতে থাকে রাজশাহীর রানের চাকা।

২৫ বলে ৪১ রান করে শেষ হয় ইয়াসির আলীর ইনিংস। শেষদিকে আকবর আলী ৩ চার ও এক ছয়ে খেলেন ৯ বলে ২১ রানের ক্যামিও। খুলনার হয়ে ৩ ওভারে ২০ রান খরচায় ২ উইকেট নেন নাসুম আহমেদ। মোহাম্মদ নেওয়াজ, মেহেদী হাসান মিরাজ ও আবু হায়দার রনির শিকার ১টি করে।

 

 

কিউটিভি/আয়শা/১০ জানুয়ারী ২০২৫,/বিকাল ৪:০০

▎সর্বশেষ

ad