ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

মায়োর্কাকে হারিয়ে ফাইনালে বার্সেলোনার প্রতিপক্ষ রিয়াল

Ayesha Siddika | আপডেট: ১০ জানুয়ারী ২০২৫ - ০২:০৪:২১ পিএম

স্পোর্টস ডেস্ক : মায়োর্কার বিপক্ষে শুরু থেকেই দাপট দেখিয়ে খেললেও গোল পাওয়া হচ্ছিলো না রিয়াল মাদ্রিদের। সেই ডেডলক দ্বিতীয়ার্ধে গিয়ে ভাঙলেন জুড বেলিংহ্যাম।হাল ছাড়েনি মায়োর্কাও। তবে যোগ করা সময়ে আরও দুই গোল হজম করে বিদায় নিতে হলো তাদের। স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় সেমিফাইনালে গতকাল রাতে সৌদি আরবের কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে মায়োর্কাকে ৩-০ ব্যবধানে হারায় রিয়াল।

বিরতির পর বেলিংহ্যামের গোলে এগিয়ে যাওয়ার পর যোগ করা সময়ে আত্মঘাতী গোল করেন মায়োর্কার ভালিয়েন্ত। তিন মিনিট পর শেষ পেরেকটি ঠুকে দেন রদ্রিগো। আগামী রোববার ফাইনালে বার্সেলোনার মুখোমুখি হবে ইউরোপের সেরা ক্লাবটি।  

ম্যাচের শুরুতেই এগিয়ে যেতে পারত রিয়াল। তবে লুকাস ভাসকেসের দারুণ শট ঠেকিয়ে দেন মায়োর্কা গোলরক্ষক। সপ্তম মিনিটে তাকে একা পান কিলিয়ান এমবাপ্পে। কিন্তু ফরাসি তারকার শট ক্রসবারের উপর দিয়ে উড়ে যায়। এরপর সুযোগ আসে আরও কয়েকটি। তবে গোলপোস্টে দেয়াল হয়ে দাঁড়ান গ্রাইফ।  

বিরতির পর গিয়ে ডেডলক ভাঙেন বেলিংহ্যাম। ৬৩তম মিনিটে ভিনিসিয়ুস থেকে আসা বল হেড নেন রদ্রিগো। কিন্তু সেটি পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি শট নেন এমবাপ্পে। সেটি ঠেকিয়ে দেন মায়োর্কা গোলরক্ষক। কিন্তু বিপদমুক্ত করতে পারেননি। পরে বেলিংহ্যামের শটও আর ফেরাতে পারেননি। ইংলিশ মিডফিল্ডারের এই শট সহজেই খুঁজে নেয় জাল।

গোল হজম করেও প্রতিরোধের চেষ্টা করে মায়োর্কা। কিন্তু যোগ করা সময়ে তাদের সেই আশা ভেস্তে যায়। রিয়ালের শট আটকাতে গিয়ে নিজেদের জালে বল পাঠিয়ে দেন ডিফেন্ডার ভালিয়েন্ত। তিন মিনিট পর ব্যবধান আরও বাড়ান রদ্রিগো। ভাসকেসের বাড়ানো ক্রস থেকে প্রথম স্পর্শে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।

 

 

কিউটিভি/আয়শা/১০ জানুয়ারী ২০২৫,/দুপুর ২:০০

▎সর্বশেষ

ad