ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ক্যারিয়ারসেরা বোলিং রশিদের, বুলাওয়েতে আফগানদের ইতিহাস

Ayesha Siddika | আপডেট: ০৬ জানুয়ারী ২০২৫ - ০৭:২২:৩০ পিএম

স্পোর্টস ডেস্ক : বুলাওয়েতে চতুর্থ দিনেই ইতিহাস গড়ার ইঙ্গিত দিয়ে রেখেছিল আফগানিস্তান। অবশেষে আজ সোমবার পঞ্চম দিনে টেস্ট ক্রিকেটে প্রথমবার সিরিজ জয়ের ইতিহাসটি লিখেই ফেললো আফগানরা। বুলাওয়েতে জিম্বাবুয়েকে ৭২ রানে হারিয়ে দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতেছে হাসমতউল্লাহ শহিদির দল।

আফগানরা জিতবে এমন ধারণা ছিল অনেকের। কিন্তু সফরকারীরা এত সহজে ও তাড়াতাড়ি জিতেছে যে, সেটাই কিছুটা অবাক করেছে ক্রিকেটভক্তদের। পঞ্চম ও শেষ দিনে জয়ের জন্য ৭৩ রান দূরে থেকে খেলা শুরু করে জিম্বাবুয়ে। হাতে ২ উইকেট। কিন্তু আফগানদের স্পিন আক্রমণের সামনে মাত্র ১৫ মিনিট টিকতে পারে জিম্বাবুইয়ানরা। কোনো রান যোগ না করেই হাতে থাকা ২ উইকেট সাত সকালেই আফগানদের দিয়ে আসে স্বাগতিকরা।

জয়ের জন্য জিম্বাবুয়ের দরকার ছিল ২৭৮ রানের। কিন্তু ক্রেইগ এরভাইনের দল আটকে গেছে আগের দিনে করা ২০৫ রানেই।শেষ দিনের দ্বিতীয় ওভারে ভুল বোঝাবুঝিতে স্ট্রাইকপ্রান্তে রানআউট হন রিচার্ড এনগারাবা (২৩ বলে ৩)। পরের ওভারেই আফগান স্পিনার রশিদ খানের বলে জিম্বাবুয়ের শেষ ভরসা এরভাইন (১০৩ বলে ৫৩) এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন। এতেই শেষ হয় জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংস। ৬৬ রানে ৭ উইকেট শিকার করেন রশিদ খান। ডানহাতি এই স্পিনারের টেস্ট ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার এটি।

এ নিয়ে চার টেস্ট ম্যাচ জিতলো আফগানিস্তান। এর আগে ভারতের দেরাদুনে আয়ারল্যান্ডের বিপক্ষে, চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে ও আবু ধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষে দীর্ঘ ফরম্যাটের ম্যাচ জিতেছিল আফগানরা।

আগে ৩টি জয় পেলেও সিরিজ জয়ের ঘটনা এবারই প্রথম। আর জিম্বাবুয়ের বিপক্ষে এটি আফগানদের দ্বিতীয় টেস্ট জয়।

এবারের জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ খেলেছে আফগানিস্তান। হাইস্কোরিং প্রথম ম্যাচটি হয়েছিল ড্র।

আফগানিস্তান: ১৫৭ ও ৩৬৩
জিম্বাবুয়ে: ২৪৩ ও ৬৮.৩ ওভারে ২০৫ (এরভাইন ৫৩, কারেন ৩৮, রাজা ৩৮; রশিদ ৭/৬৬, জিয়া ২/৪৪)।
ফল: আফগানিস্তান ৭২ রানে জয়ী।
ম্যাচসেরা: রশিদ খান।
সিরিজসেরা: রহমত শাহ।

 

 

কিউটিভি/আয়শা/০৬ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:২০

▎সর্বশেষ

ad