ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন নতুন মামলায় গ্রেফতার

Ayesha Siddika | আপডেট: ০৬ জানুয়ারী ২০২৫ - ০৬:২৮:২৭ পিএম

ডেস্ক নিউজ : সোমবার (৬ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমা রহমানের আদালত এ আবেদন মঞ্জুর করেন।এদিন মামলার তদন্ত কর্মকর্তা আব্দুর রহমান ভুঁইয়া আব্দুল্লাহ আল মামুনকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবী এর বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত মামুনকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

উত্তরা পশ্চিম থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা আতিকুর রহমান খান বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ৩০ ডিসেম্বর পুলিশের সাবেক আইজি মামুন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, আইনজীবী রবিনকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। কিন্তু ওই দিন মামুনকে আদালতে হাজির করা হয়নি। বাকি দুজনকে শুনানি শেষে গ্রেফতার দেখানোর পর মামুন চৌধুরীর বিষয়ে শুনানির জন্য আজ দিন ধার্য করেন আদালত।
মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই উত্তরা পশ্চিম থানাধীন ৭ নম্বর সেক্টরের রাজউক মার্কেটের দক্ষিণ পাশে রবীন্দ্র সরণিতে রাস্তার ওপর ছাত্র-জনতা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের শান্তিপূর্ণ মিছিলে অংশগ্রহণ করেন সাব্বির। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলে গুলি চালান।

এ সময় সাব্বির হোসেনের গলায় গুলি লাগে। পরে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা সাব্বিরকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গত বছরের ১৯ সেপ্টেম্বর উত্তরা পশ্চিম থানায় সাব্বিরের বাবা বাদী হয়ে মামলাটি করেন।

 

 

কিউটিভি/আয়শা/০৬ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৬:২৩

▎সর্বশেষ

ad