ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

ডিসেম্বরে মূল্যস্ফীতি কমেছে, খাদ্য মূল্যস্ফীতি এখনো ১২.৯২ শতাংশ

Ayesha Siddika | আপডেট: ০৬ জানুয়ারী ২০২৫ - ০৪:৩৭:৩৫ পিএম

ডেস্ক নিউজ : বিদায়ী বছরের ডিসেম্বর মাসে জাতীয় পর্যায়ে সাধারণ (পয়েন্ট টু পয়েন্ট) ভিত্তিতে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১০ দশমিক ৮৯ শতাংশে, যা নভেম্বরে ছিল ১১ দশমিক ৩৮ শতাংশ। অর্থাৎ, নভেম্বরের তুলনায় ডিসেম্বরে মূল্যস্ফীতি কমেছে দশমিক ৪৯ শতাংশ। 

সাধারণ খাতে কিছুটা মূল্যস্ফীতি কমলেও ডিসেম্বর মাসে খাদ্য খাতে পুরোপুরি স্বস্তি ফিরে আসেনি। এক বছরের ব্যবধানে গত বছরের ডিসেম্বরে যে খাদ্যপণ্য ১০০ টাকায় কেনা গেছে একই পরিমাণ খাদ্যপণ্য কিনতে এখন ১২ টাকা ৯২ পয়সা বাড়তি খরচ করতে হচ্ছে ভোক্তাদের। 

সোমবার (৬ জানুয়ারি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো থেকে (বিবিএস) এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, নভেম্বরের তুলনায় ডিসেম্বরে মূল্যস্ফীতি কমলেও, বছর বছর বিবেচনায় মূল্যস্ফীতি বেড়েছে। ২০২৩ সালের ডিসেম্বর মাসের তুলনায় গত ডিসেম্বর মূল্যস্ফীতি বেড়েছে ১ দশমিক ৪৮ শতাংশ পয়েন্ট। ২০২৩ সালের ডিসেম্বরে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৪১ শতাংশ।

সাধারণ মূল্যস্ফীতির পাশাপাশি ডিসেম্বর মাসে খাদ্য ও খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতিও কমেছে। ২০২৪ সালের ডিসেম্বরে যথাক্রমে খাদ্যখাতে মূল্যস্ফীতি ছিল ১২ দশমিক ৯২, গত মাসে যা ছিল ১৩ দশমিক ৮০, খাদ্যবহির্ভূত খাতেও কমে হয়েছে ৯ দশমিক ২৬ শতাংশ। গত নভেম্বরে এ হার ছিল ৯ দশমিক ৩৯ শতাংশ। এর আগের বছর অর্থাৎ ২০২৩ সালের ডিসেম্বরে এই দুই খাতের মূল্যস্ফীতি ছিল যথাক্রমে ৯ দশমিক ৫৮ ও ৮ দশমিক ৫২ শতাংশ।

 

কিউটিভি/আয়শা/০৬ জানুয়ারী ২০২৫,/বিকাল ৪:৩৪

▎সর্বশেষ

ad