ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

শেষের তাণ্ডবে রান পাহাড়ে সিলেট

Ayesha Siddika | আপডেট: ০৬ জানুয়ারী ২০২৫ - ০৩:৪৮:২৭ পিএম

স্পোর্টস ডেস্ক : শুরুটা করেছিলেন জর্জ মুনশি। পাওয়ার প্লেতে রনি তালুকদারকে নিয়ে তোলেন ৪৭ রান। সেই পথ ধরেই পরে হেঁটেছেন বাকিরা। রনির পর জাকিরও পেয়েছেন ফিফটি। শেষদিকে সিলেট স্ট্রাইকার্সের হয়ে তাণ্ডব চালান অ্যারন জোন্স ও জাকের আলী অনিক। তাতেই রংপুর রাইডার্সের বিপক্ষে আসে দুইশ ছাড়ানো লক্ষ্য।

ঢাকা পর্বের পর সিলেটেও মেলে রানের দেখা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৪ উইকেট হারানো আরিফুল হকের দল আনে ২০৫ রান। টানা তিন জয়ে উড়তে থাকা রংপুরকে জিততে হলে সামলাতে হবে রিচ টপলি-তানজিম সাকিবদের। আনতে হবে ওভারপ্রতি ১০.২৫ করে রান।

এই রংপুরের বিপক্ষে ঢাকা পর্বে একমাত্র ম্যাচে হেরেছিল সিলেট। এবার নিজেদের ডেরায় টেবিল টপারদের বিপক্ষে লড়াই। টস হেরে ব্যাটিং পাওয়া সিলেট কাজটা এগিয়ে রেখেছে। ওপেনিংয়ে নেমে ১২ বলে ১৮ রান করেন স্কটিশ মুনশি। আরেক ওপেনার রনি খেলেন ৫৪ রানের ইনিংস। ৩২ বলে  ছিল ৭ চার ও ৩ ছক্কা। তিনে নামা জাকের ৩৮ বলে ফিফটি করে ফেরেন।

নুরুল হাসান সাতজন বোলার ব্যবহার করেও তেমন সাফল্য পাননি। ৪ ওভারে ৩১ রানে দুটি উইকেট নেন মোহাম্মদ সাইফউদ্দিন। নাহিদ রানা এদিন ছিলেন বেশ খরুচে। ৪৫ রান দিয়েও পাননি কোনো উইকেট। শেষদিকে সিলেটের তাণ্ডবের কাছেও ব্যর্থ ছিল রংপুর। জাকের আলী অনিকের ৫ বলের তাণ্ডবে ২০ রান ও অ্যারন জোন্সের ১৯ বলে ৩৮ রানের ইনিংসে সিলেট পায় ২০৫ রানের পুঁজি।

 

 

কিউটিভি/আয়শা/০৬ জানুয়ারী ২০২৫,/বিকাল ৩:৪০

▎সর্বশেষ

ad