ব্রেকিং নিউজ
বন্যার পানি নামতেই সামনে এলো ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির নতুন কৌশলে কোন পথে যাচ্ছে যুদ্ধ? ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ২৬ কার্যদিবস শেষে সংসদের দ্বিতীয় অধিবেশন সমাপ্ত ৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা মধ্যপ্রাচ্যে একযোগে ৫ দেশে ইরানের অতর্কিত হামলা বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

মাদক প্রস্তুতি ও চোরাচালানে জড়িত ৬৯০ পিস ইয়াবা ও দেশি অস্ত্রসহ গ্রেফতার-৩

Ayesha Siddika | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪ - ০৯:৪১:০০ পিএম

লুৎফুন্নাহার রুমা,বিভাগীয় প্রতিনিধী ময়মনসিংহ : গত ২৪শে ডিসেম্বর ২০২৪ তারিখ রাত ৯টায় ময়মনসিংহের নগরীর শিল্প এলাকা, মাসকান্দা থেকে অবৈধ দেশী অস্ত্র ও মাদক চোরাচালানে জড়িত তিনজন ব্যক্তিকে যৌথ বাহিনীর অভিযান চলাকালে গ্রেপ্তার করা হয়েছে।

বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনাকালে সরেজমিনে দেখা যায়, এই চক্রের প্রধান দৈনিক জাহান পত্রিকার সম্পাদক মো. নাদিম তার নিজ বাসায় দেশী উপকরন দিয়ে মদ প্রস্তুত করতেন এবং তা স্থানীয় মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করতেন। অভিযানে তার বাড়ি থেকে মাদক প্রস্তুতির বিভিন্ন উপকরণ এবং বিপুল পরিমাণ অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়।

জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ১টি চাকু, ৩টি ড্যাগার, ১টি চাপাতি, ১টি রামদা, ৫ প্যাকেট এয়ারগান বুলেট এবং ৬৯০ পিস ইয়াবা ট্যাবলেট। অভিযান শেষে গ্রেপ্তারকৃত তিনজন ব্যক্তি এবং উদ্ধারকৃত সব সামগ্রী ময়মনসিংহের কোতওয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

 

 

কিউটিভি/আয়শা/২৫ ডিসেম্বর ২০২৪,/রাত ৯:৩৮

▎সর্বশেষ

ad