আজ ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ড্র

Ayesha Siddika | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪ - ০৪:০১:৩৩ পিএম

স্পোর্টস ডেস্ক : উয়েফা অঞ্চলের দলগুলো নিয়ে শুক্রবার (১৩ ডিসেম্বর) ফিফার সদর দফতর সুইজারল্যান্ডের জুরিখে হবে বাছাইয়ের ড্র অনুষ্ঠান। জুরিখে বাংলাদেশ বিকাল ৪টায় ড্র শুরু হবে। এর জন্য ৫৪টি দলকে ৫টি পটে সাজানো হয়েছে। প্রথম চারটি পটে আছে ১২টি করে ৪৮টি দল। ৫ নম্বর পটে দলসংখ্যা ৬টি। পট থেকে দল নিয়ে ১২টি গ্রুপ করা হবে। ৬টি গ্রুপ হবে ৪ দলের, বাকি ৬টি ৫ দলের।

                                                                                    
                                                                             কোন পটে কারা

পট ১পট ২পট ৩পট ৪পট ৫
ফ্রান্সইউক্রেনস্কটল্যান্ডবুলগেরিয়ামলদোভা
ইংল্যান্ডসুইডেনস্লোভেনিয়ালুক্সেমবার্গঅ্যান্ডোরা
পর্তুগালতুরস্কআয়ারল্যান্ডবেলারুশমাল্টা
অস্ট্রিয়াওয়েলসআলবেনিয়াকসোভোজিব্রাল্টার
নেদারল্যান্ডসহাঙ্গেরিনর্থ মেসেডোনিয়াআর্মেনিয়ালিচেস্টেইন
বেলজিয়ামসার্বিয়াজর্জিয়াকাজাখস্তানস্যান মেরিনো
ইতালিপোল্যান্ডফিনল্যান্ডআজারবাইজান
জার্মানিরোমানিয়াআইসল্যান্ডএস্তোনিয়া
ক্রোয়েশিয়াগ্রিসনর্দার্ন আয়ারল্যান্ডসাইপ্রাস
সুইজারল্যান্ডস্লোভাকিয়ামন্টেনিগ্রোফারাও আইল্যান্ডস
ডেনমার্কচেক প্রজাতন্ত্রবসনিয়া ও হার্জেগোভিনালাটভিয়া
স্পেননরওয়েইসরাইললিথুয়ানিয়া

উয়েফার ৫ দলের গ্রুপের বাছাই শুরু হবে আগামী বছরের মার্চে। ৪ দলের-গুলো সেপ্টেম্বরে। নভেম্বরে শেষ হবে বাছাই। প্লে-অফের ম্যাচগুলো হবে ২০২৬ সালের মার্চে। ড্র অনুষ্ঠান শেষে চূড়ান্ত হবে সূচি। ৪৮ দলের মধ্যে থেকে ১৬টি দল বিশ্বকাপে খেলার ‍সুযোগ পাবে।

 

 

কিউটিভি/আয়শা/১৩ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৪:০০

▎সর্বশেষ

ad