লেবানন থেকে দেশে ফিরলেন আরও ৮৫ বাংলাদেশি

Ayesha Siddika | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪ - ০১:০৭:০৭ পিএম

ডেস্ক নিউজ : পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, বৈরুত, এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এর সহযোগিতায় ৮৫ জনকে দেশে ফেরত আনা হয়েছে।

দেশে ফিরে আসা অসহায় এসব নাগরিকদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এর কর্মকর্তারা। এসময় প্রত্যেককে ৫ হাজার টাকা পকেটমানি, খাদ্য সামগ্রী এবং প্রাথমিক চিকিৎসা সরবরাহ করা হয়।

 সরকারের উদ্যোগে এ পর্যন্ত লেবানন থেকে ১৬টি ফ্লাইটে মোট ১ হাজার ৪৮ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। লেবাননের চলমান সংঘাতে একজন বাংলাদেশি বোমা হামলায় নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

সরকার জানিয়েছে, লেবাননে থাকা প্রত্যেক ইচ্ছুক বাংলাদেশি প্রবাসীকে সম্পূর্ণ সরকারি ব্যয়ে দেশে ফিরিয়ে আনা হবে। এছাড়া, যারা দেশে ফিরতে অনিচ্ছুক তাদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ দূতাবাস সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

 

 

কিউটিভি/আয়শা/১৩ ডিসেম্বর ২০২৪,/দুপুর ১:০৫

▎সর্বশেষ

ad