ব্রেকিং নিউজ
সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

বিজয়ের মাসে কী সিদ্ধান্ত নিলেন মেহের আফরোজ শাওন?

Anima Rakhi | আপডেট: ০১ ডিসেম্বর ২০২৪ - ০৭:৩৯:২৪ পিএম

বিনোদন ডেস্ক : বাঙালির মহান বিজয়ের মাস ডিসেম্বর শুরু হয়েছে। বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধের অবিস্মরণীয় গৌরবদীপ্ত চূড়ান্ত বিজয় আসে এ মাসের ১৬ ডিসেম্বর। স্বাধীন জাতি হিসেবে বিশ্বে আত্মপরিচয় লাভ করে বাঙালিরা। এই মাসটিকে সামনে রেখে নিজের এক সিদ্ধান্তের কথা জানিয়েছেন নির্মাতা ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন।

ডিসেম্ববরের প্রতিদিন ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে প্রতিদিন একটি করে দেশত্ববোধক গান শেয়ার করবেন বলে জানান শাওন। এক স্ট্যাটাসে তিনি নিজেই এই কথা জানান।

সেই ধারাবাহিকতায় প্রথমদিন সাবিনা ইয়াসমিনের ‘এক সাগর রক্তের বিনিময়ে’ গানটি শেয়ার করেছেন অভিনেত্রী।

গানটি শেয়ার করে শাওন লিখেছেন, বিজয়ের মাস ডিসেম্বর শুরু হলো আজ। ঠিক করেছি ১৬ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন একটা করে দেশের গান আমার ফেসবুক পাতায় দিব।

এরপর এই অভিনেত্রী আরও লেখেন, যাদের ভালো লাগবে শুনবেন। যাদের ৭১ এর ১৬ ডিসেম্বর বিজয় দিবসকে মানতে কষ্ট হয় তারা দয়া করে এড়িয়ে যাবেন, আমাকে অবন্ধু (আনফ্রেন্ড) করবেন। সবাইকে বাংলাদেশের বিজয়ের মাসের শুভেচ্ছা…।

কিউটিভি/অনিমা/০১ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৩৯

▎সর্বশেষ

ad