ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না

Anima Rakhi | আপডেট: ৩০ অক্টোবর ২০২৪ - ০৮:৪৮:৫৯ পিএম

ডেস্ক নিউজ : গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য রাজধানীর কয়েকটি এলাকায় আগামীকাল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

আজ বুধবার (৩০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য বৃহস্পতিবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা ঢাকার কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এর মধ্যে রয়েছে, ঢাকা- ময়মনসিংহ রোডের পূর্ব পাশে উত্তরা ৮ নং সেক্টরসহ উত্তর পাশে টঙ্গী নদীর পাড় পর্যন্ত পর্যন্ত এলাকা। এছাড়া, এ সময়ে আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিজ্ঞপ্তিতে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস।

কিউটিভি/অনিমা/৩০ অক্টোবর ২০২৪,/রাত ৮:৪৮

▎সর্বশেষ

ad