ব্রেকিং নিউজ
ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর

কেন বিমসটেক সম্মেলনে যাবেন ড. ইউনূস, জানালেন উপদেষ্টা তৌহিদ

Ayesha Siddika | আপডেট: ১৭ অক্টোবর ২০২৪ - ১০:৪৯:২২ পিএম

ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (১৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ২১ থেকে ২৬ অক্টোবর দ্বীপ রাষ্ট্র সামোয়ার রাজধানী আপিয়ায় অনুষ্ঠিতব্য কমনওয়েলথ সম্মেলনে প্রধান উপদেষ্টা অংশ নেবেন না। তবে চলতি বছরের নভেম্বরে ৭ দেশের আঞ্চলিক জোট বিমসটেকের শীর্ষ সম্মেলনে যাবেন তিনি।

সম্মেলনে যোগ দেয়ার বিষয়ে তিনি আরও বলেন, বিমসটেক সম্মেলন যখন হবে প্রধান উপদেষ্টা যাবেন, এটাই আমাদের সিদ্ধান্ত। কারণ, বিমসটেক হলো অল্প কয়েকটা দেশের বিষয়। সেখানে একেবারে ঘরোয়া ও অন্তরঙ্গ পরিবেশে কথা বলা যায়। এদিকে কমনওয়েলথ সম্মেলনে ভারত-পাকিস্তানের সঙ্গে বৈঠক প্রসঙ্গে উপদেষ্টা বলেন, দ্বিপক্ষীয় বেশকিছু বৈঠক হবে।

ভারত ও পাকিস্তানের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে ইতোমধ্যে (নিউইয়র্কে)। সেখানে আমি আর যাচ্ছি না। যাদের সঙ্গে সাক্ষাৎ হয়নি তাদের সঙ্গে হবে।

 

 

কিউটিভি/আয়শা/১৭ অক্টোবর ২০২৪,/রাত ১০:৪৪

▎সর্বশেষ

ad