ব্রেকিং নিউজ
২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে

হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু

Ayesha Siddika | আপডেট: ১৪ নভেম্বর ২০২৬ - ০৬:৩৮:৪৮ পিএম

ডেস্ক নিউজ : দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১ হাজার ৮৪ জনের শরীরের হামের উপসর্গ শনাক্ত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ১৩ নভেম্বর সকাল ৮টা থেকে ১৪ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৮৩ জন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার জন এবং হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯০২ জন। গত ২৪ ঘণ্টায় ঢাকা ও সিলেট বিভাগে একজন করে মোট দুজন মারা গেছেন।

বিভাগওয়ারি পরিসংখ্যানে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৪৫২ জন, সিলেটে ১৩৬ জন, চট্টগ্রামে ২০৮ জন, রাজশাহীতে ২৯ জন, ময়মনসিংহে ৫৭ জন, বরিশালে ১০০ জন, খুলনায় ৭১ জন এবং রংপুরে ৩১ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। 

চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত দেশজুড়ে হামের সার্বিক চিত্রে দেখা গেছে, এই সময়ে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৬ হাজার ৬৪৬ জনে। এর মধ্যে নিশ্চিত শনাক্ত রোগীর সংখ্যা ২৫ হাজার ১১১ জন।

এছাড়া ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ২ লাখ ২০ হাজার ২৪৭ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২ লাখ ১১ হাজার ৩০৩ জন। এই সময়ে মোট সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে ১ হাজার ২০১ জনের মৃত্যু হয়েছে এবং নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন।

 

 

আয়শা/১৪ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:৩৮

▎সর্বশেষ

ad