ব্রেকিং নিউজ
ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর

‘পাকিস্তানকে বড় ব্যবধানে হারাবে বাংলাদেশ’

Ayesha Siddika | আপডেট: ১৪ নভেম্বর ২০২৬ - ০৯:১০:২৪ পিএম

স্পোর্টস ডেস্ক : সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ বনাম পাকিস্তান। শনিবার রাত সাড়ে ৮টায় গুলিস্তানের জাতীয় স্টেডিয়ামে খেলাটি শুরু হয়। এই ম্যাচের আগে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, ‘পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব ইনশাআল্লাহ।’

আমিনুল হক বলেন, বাংলাদেশের মানুষ, সকল দর্শক এই ম্যাচের দিকে তাকিয়ে আছে। আমাদের প্রধান লক্ষ্য সেমিফাইনাল ম্যাচটি পার করা। গত ম্যাচে বাংলাদেশ যেভাবে খেলেছে, সেটা ধরে রাখলে পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব ইনশাআল্লাহ।

ফাইনালে প্রধানমন্ত্রী তারেক রহমান থাকবেন কি না? এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের খেলোয়াড়রা, হামজা-ফারহান-সামিতরা খুব ভালো খেলছে। আমরা ফাইনালে যাব এবং সেখানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ।’

বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান শ্রাবণ, জিদান ইউসুফ, তারিক কাজী, জায়ান আহমেদ, রহমত মিয়া, হামজা চৌধুরী, শমিত সোম, কাজেম শাহ, ফারহান আলী, রাকিব হোসেন ও শুকি ইতোফুসা।

 

 

আয়শা/১৪ নভেম্বর ২০২৬,/রাত ৯:০৮

▎সর্বশেষ

ad