ব্রেকিং নিউজ
ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর

নওগাঁর পত্নীতলায় জাতীয় মহিলা সংস্থার ঋণের চেক বিতরণ

Ayesha Siddika | আপডেট: ১৭ অক্টোবর ২০২৪ - ০৭:৫৯:৩৬ পিএম
তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : নারীদের আত্মনির্ভরশীল এবং অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নওগাঁর পত্নীতলায় জাতীয় মহিলা সংস্থা কার্যালয়ের উদ্যোগে উপজেলার ২১ জন বেকার, দুঃস্থ ও অসহায় মহিলাদের মাঝে ৯ লক্ষ ১৫ হাজার টাকার ঋণের চেক বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিতরণ করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ পপি খাতুন ২১ জন মহিলাকে  ৯ লক্ষ ১৫ হাজার টাকার ঋণের চেক তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জনপাল, জাতীয় মহিলা সংস্থা পত্নীতলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম জিল্লুর রহমান, উপজেলা সমাজ সেবা অফিসার ফিরোজ আল-মামুন, পত্নীতলা প্রেসক্লাব ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী সহ অন্যান্য কর্মকর্তা, কর্মচারী, ঋণ গ্রহিতারা প্রমুখ।

কিউটিভি/আয়শা/১৭ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৭:৫০
▎সর্বশেষ

ad