ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

‘ওইদিন দেখেই মনে হয়েছিল মেয়েটা খুব সুন্দরী’

Ayesha Siddika | আপডেট: ১৭ অক্টোবর ২০২৪ - ০১:২৬:৩৭ পিএম

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সাইফ আলী খান।প্রথম সংসার ভেঙে যাওয়ার পর অভিনেত্রী কারিনা কাপুরকে বিয়ে করেন তিনি।সাইফের ডিভোর্সি তকমা, বয়সের ফারাক কিংবা ভিন্ন ধর্মের ভয়- এর কোনো কিছুকেই বাধা মনে করেননি কারিনা।ভালোবেসে শক্ত করে ধরেছিলেন একে অপরের হাত।দেখতে দেখতে কেটে গেল ১২টি বছর।

কারিনা অভিনেত্রী কারিশমার ছোটবোন। আর কারিশমা ছিলেন সাইফের সহকর্মী।সেই সূত্রেই কারিনার সঙ্গে শুভদৃষ্টি হয় সাইফের। কারিনাকে জীবনসঙ্গী করার পেছনের গল্প শোনালেন সাইফ।এক সিনেমার শুটিং সেটে নাকি কারিনাকে প্রথম দেখেন তিনি। সেদিনের গল্প সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন সাইফ। 

সাইফ বলেন, আসলে আমি যখন প্রথমবার কারিনাকে দেখেছিলাম, আমি ফিল্মস্তান স্টুডিওতে শুটিং করছিলাম। তখন দেখলাম, একটা ছোট্ট বাচ্চা মেয়ে মেকআপ রুমের বাইরের দেওয়ালে ঠেক দিয়ে বসেছিল, আর আমার দিকে তাকিয়ে ছিল।আমি তখন একজনকে জিজ্ঞাসা করলাম মেয়েটা কে। সে জানায়- এ কারিনা কাপুর, কারিশমার ছোটবোন।

আমার ওইদিন দেখেই মনে হয়েছিল মেয়েটা খুব সুন্দরী, আর আমার ওইদিন থেকেই কারিনাকে ভালো লেগে যায়। এর আগে সাইফ তার থেকে ১৩ বছরের বড় অমৃতা সিংকে বিয়ে করেছিলেন। তাদের দুই সন্তান রয়েছে। মেয়ে সারা আলি খান ও ছেলে ইব্রাহিম আলি খান। ২০০৪ সালে সাইফ-অমৃতার বিবাহ বিচ্ছেদ হয়।

 

 

কিউটিভি/আয়শা/১৭ অক্টোবর ২০২৪,/দুপুর ১:২১

▎সর্বশেষ

ad