ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

অমৃতার সঙ্গে তিক্ত অভিজ্ঞতা সাইফের

Ayesha Siddika | আপডেট: ১৭ অক্টোবর ২০২৪ - ০১:২৪:৪৮ পিএম

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেতা সাইফ আলি খান, যিনি বর্তমানে কারিনা কাপুরের সঙ্গে সুখী সংসার করছেন।  একসময় বেশ কিছু কঠিন অবস্থার সম্মুখীন হয়েছিলেন।  সাবেক স্ত্রী অমৃতা সিংয়ের সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েন এবং সন্তানদের সঙ্গে দেখা করার সুযোগ না পাওয়ার বিষয়ে তিনি এক সাক্ষাৎকারে খুলে বলেন।

সাইফ বলেছিলেন, ‘অমৃতাকে আমার পাঁচ কোটি টাকা দেওয়ার কথা। তার মধ্যে অর্ধেক টাকা আমি ওকে দিয়ে দিয়েছি। এ ছাড়াও ছেলের ১৮ বছর হওয়া পর্যন্ত প্রতি মাসে আমি এক লাখ টাকা করে পাঠাচ্ছি। আমি তো শাহরুখ খান নই। আমার তার মতো টাকা নেই। আমি অমৃতাকে কথা দিয়েছি, তাকে বাকি সব টাকা দিয়ে দেব। মরে গেলেও ওকে সমস্ত টাকা দিয়ে দেব। বিজ্ঞাপন করে অথবা মঞ্চের শো করে যা টাকা অর্জন করেছি সব বাচ্চাদের জন্য দিয়ে দিচ্ছি। আমার কাছে আর টাকা নেই।’

তিনি আরও বলেছিলেন, ‘বাচ্চাদের সঙ্গে আমাকে দেখা করতে দেওয়া হচ্ছে না। তাদেরও আমার কাছে আসতে দেওয়া হয় না। আমার ব্যাগে ছেলে ইব্রাহিমের একটা ছবি আছে। যত বার ওর ছবি দেখি কান্না পায়। সারার কথাও খুব মনে পড়ে।’তবে কালের নিয়মে জীবন এগিয়েছে। এখন প্রায়ই মেয়ে সারা আলি খান ও ছেলে ইব্রাহিমের সঙ্গে দেখা হয় তার। ও দিকে কারিনার সঙ্গেও তার সংসারে এসেছে দুই সন্তান— তৈমুর ও জেহ।

 

 

কিউটিভি/আয়শা/১৭ অক্টোবর ২০২৪,/দুপুর ১:২১

▎সর্বশেষ

ad