ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

হিজবুল্লাহ আরও শক্তিশালী হয়েছে: আইআরজিসি উপপ্রধান

Ayesha Siddika | আপডেট: ১৬ অক্টোবর ২০২৪ - ০২:১৬:৫৪ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইরানি ইসলামী রেভ্যুলুশনারি গার্ডসের (আইআরজিসি) উপপ্রধান আলী ফাদাভি বলেছেন, হিজবুল্লাহর শক্তি বাড়ছে এবং তারা ইসরাইলি হামলার পরও তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। 

সম্প্রতি এক বক্তব্যে ইসরাইলকে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। খবর তাসনিম নিউজের। আলী ফাদাভি বলেন, হিজবুল্লাহ অনেক নেতা শহিদ হওয়ার পরও কেউ ভুল করে ভাবছে যে হিজবুল্লাহ শেষ হয়ে গেছে, কিন্তু আসলে তারা আরও শক্তিশালী হয়েছে এবং ইসরাইলিদের বিরুদ্ধে ক্রমগত অপ্রত্যাশিত আঘাত দিয়ে যাচ্ছে।

ফাদাভি আরও উল্লেখ করেন, বর্তমানের প্রতিরোধ আন্দোলন ইরান, ইরাক, সিরিয়া, ফিলিস্তিন এবং ইয়েমেনের মধ্যে বিস্তৃত হয়ে উঠেছে, যা একসঙ্গে কাজ করছে। তিনি ইসরাইলের দখলকৃত অঞ্চলের বিষয়ে বলেন, ইসলামি প্রজাতন্ত্র প্রয়োজন হলে সব ইসরাইলিকে নিশ্চিহ্ন করতে সক্ষম।

 

 

কিউটিভি/আয়শা/১৬ অক্টোবর ২০২৪,/দুপুর ২:১৫

▎সর্বশেষ

ad