ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

ডাকের সাবেক ডিজি সুধাংশু শেখর ভদ্র গ্রেপ্তার

Anima Rakhi | আপডেট: ১৬ অক্টোবর ২০২৪ - ১২:৪৩:১৮ পিএম

ডেস্ক নিউজ :  ডাক অধিদপ্তরের সাবেক মহাপরিচালক শুধাংশু শেখর ভদ্রকে গ্রেফতার করা হয়েছে।

দুদকের মামলায় মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আখতারুল ইসলাম।

আজ বুধবার তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

একটি প্রকল্পের আওতায় ১৫ কোটি টাকার সার্ভার ও ইউপিএস কেনায় অনিয়ম করার অভিযোগে গত ২০ আগস্ট সুধাংশু শেখর ভদ্রের বিরুদ্ধে মামলা করে দুদক।

উল্লেখ্য, ২০২০ সালে দুর্নীতির অভিযোগে সুধাংশু শেখর ভদ্রকে বাধ্যতামূলক ছুটিতে পাঠায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। ওই সময় তাকে অপসারণের সুপারিশ করেছিল ডাক ও টেলিযোগাযোগ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

শুধাংশু শেখর ভদ্রের বিরুদ্ধে কোটি কোটি টাকা অপচয় এবং আত্মসাতের অভিযোগ ওঠে, যা তদন্তের জন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব (টেলিকম) মো. মুহিবুর রহমানকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত দল গঠন করা হয়।

কিউটিভি/অনিমা/১৬ অক্টোবর ২০২৪,/দুপুর ১২:৪২

▎সর্বশেষ

ad