ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

প্রথম দিন কত আয় করলো আলিয়া ভাটের ‘জিগরা’

Anima Rakhi | আপডেট: ১৩ অক্টোবর ২০২৪ - ০২:২৯:২৬ পিএম

বিনোদন ডেস্ক : মুক্তি পেয়েছে বলিউড তারকা আলিয়া ভাটের সর্বশেষ ছবি ‘জিগরা’। প্রথম দিনে বক্স অফিসে সাড়া ফেলেছে ছবিটি। একদিনেই আয় করেছে পৌনে ৫ কোটি রুপি।

নির্মাতারা শনিবার এ ঘোষণা দেন।

এর আগে শুক্রবার হিন্দি ও তেলেগু ভাষায় সারাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে। জিগরা ছবিটিতে মুখ্য ভূমিকায় আলিয়া ভাট এবং বেদাঙ্গ রায়নাকে দেখা গেছে।

‘মর্দ কো দর্দ নাহি হোতা’, ‘মনিকা, ও মাই ডার্লিং’ খ্যাত ভাসান বালা ছবিটি পরিচালনা করেছেন।

ভাটের ইটারনাল সানশাইন প্রোডাকশনের সহযোগিতায় ছবিটি প্রযোজনা করেছে করন জোহরের ধর্ম প্রোডাকশন।

জানা গেছে, ভারতের ২২০০ থেকে ২৫০০ স্ক্রিনে মুক্তি পেয়েছে ছবিটি। প্রথমে অনুমান করা হয়েছিল যে প্রথমদিন বক্স অফিসে ছবিটি সাড়ে ৪ থেকে ৫ কোটি আয় করতে পারে। বাস্তবে হয়েছেও তাই।

একই দিনে মুক্তি পেয়েছে রাজকুমার রাও এবং তৃপ্তি দিমরি অভিনীত ‘ভিকি বিদ্যা কা ও ওয়ালা ভিডিও’। তবে এই ছবি একটু হলেও এগিয়ে আছে ‘জিগরা’ থেকে। বক্স অফিসে এই ছবিটি ৫ কোটি রুপি আয় করেছে।

কিউটিভি/অনিমা/১৩ অক্টোবর ২০২৪,/দুপুর ২:২৮

▎সর্বশেষ

ad