ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

সূর্য-স্যামসনের তাণ্ডবে ভারতের রেকর্ড

Ayesha Siddika | আপডেট: ১২ অক্টোবর ২০২৪ - ০৯:০৯:০৮ পিএম

স্পোর্টস ডেস্ক : প্রথম ওভারে বেশ আঁটসাঁট বোলিং করলেন শেখ মাহেদী। কিন্তু এরপর পুরো পাওয়ার প্লে জুড়ে চলল তাণ্ডব।মাঝে অভিষেক শর্মার উইকেট পেলেও তাতে খুব একটা লাভ হয়নি বাংলাদেশের। উল্টো পাওয়ার প্লেতে রেকর্ড ৮২ রান তুলল ভারত।  

হায়দরাবাদে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ ওভারে ১ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১২২ রান। সাঞ্জু স্যামসন ৬২ ও অধিনায়ক সূর্যকুমার যাদব ৪৮ রানে ব্যাট করছেন।   বাংলাদেশের একমাত্র সফলতাটি এসেছে তানজিম হাসান সাকিবের হাত ধরে। নিজের প্রথম ওভারের প্রথম বলে অভিষেককে (৪) শেখ মাহেদীর ক্যাচে পরিণত করেন তিনি।

দুবাইয়ে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে পাওয়ার প্লেতে ২ উইকেটে ৮২ রান করেছিল ভারত। আজ ১ উইকেট হারিয়ে একই রান ছুঁয়ে নতুন উচ্চতায় পৌঁছাল তারা। শুরু থেকেই ঝড় তোলা স্যামসন ফিফটি ছুঁয়েছেন মাত্র ২২ বলে। বাংলাদেশের বিপক্ষে কোনো ভারতীয় ব্যাটারের দ্রুততম ফিফটি করার রেকর্ডটি ছিল রোহিত শর্মার। রাজকোটে ২০১৯ সালে ২৩ বলে ফিফটি করেন তিনি।

 

 

কিউটিভি/আয়শা/১২ অক্টোবর ২০২৪,/রাত ৯:০৮

▎সর্বশেষ

ad