ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

মার্কিন নাগরিক হত্যাকারী অভিবাসীদের মৃত্যুদণ্ড চান ট্রাম্প

Ayesha Siddika | আপডেট: ১২ অক্টোবর ২০২৪ - ০৮:৫৯:০৭ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা সামনে রেখে অভিবাসনবিরোধী বক্তব্য চাঙ্গা করেছেন সাবেক এই প্রেসিডেন্ট। ভেনেজুয়েলার গ্যাং দল ‘ট্রেন ডি আরাগুয়া’র কথিত সদস্যদের পোস্টারের সামনে দাঁড়িয়ে ট্রাম্প আরও বলেন, নির্বাচিত হলে তিনি গ্যাং সদস্যদের লক্ষ্যবস্তু করে জাতীয় ‘অপারেশন অরোরা’ চালু করবেন।

 
সমর্থকদের সামনে উচ্চস্বরে ট্রাম্প বলেন, ‘অভিবাসী যারা মার্কিন নাগরিক বা আইন প্রয়োগকারী কর্মকর্তাকে হত্যা করেছে তাদের মৃত্যুদণ্ড দেয়ার আহ্বান জানাচ্ছি।’এরইমধ্যে ট্রাম্প নারী ও শিশুদের পাচার করে যৌনকর্মে বাধ্য করায় জড়িত অপরাধীদের মৃত্যুদণ্ডের বিধান রাখারও প্রস্তাব করেন।
 
এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধেক রাজ্য মৃত্যুদণ্ড নিষিদ্ধ করেছে। একটি অলাভজনক গোষ্ঠী ডেথ পেনাল্টি ইনফরমেশন সেন্টারের মতে, ফেডারেল মৃত্যুদণ্ড থাকলেও এটি খুব কমই কার্যকর হয়।
 
তৃতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন ট্রাম্প। এবারের নির্বাচনের অন্যতম ইস্যু হলো অভিবাসন। যাকে ট্রাম্প ‘অভিবাসী অপরাধ’ বলে অভিহিত করেছেন। যদিও এক একাডেমিক গবেষণায় দেখা যায়, অভিবাসীরা স্থানীয় বংশোদ্ভূত আমেরিকানদের তুলনায় কম অপরাধ করে থাকেন। 

 

 

কিউটিভি/আয়শা/১২ অক্টোবর ২০২৪,/রাত ৮:৫৫

▎সর্বশেষ

ad