ব্রেকিং নিউজ
রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি

জাকের ও মিরাজকে বাদ দিয়ে বোলিংয়ে বাংলাদেশ

Ayesha Siddika | আপডেট: ১২ অক্টোবর ২০২৪ - ০৮:১৭:১৮ পিএম

স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচের সিরিজের প্রথম দুই ম্যাচে মোটে ৯ রান করেন জাকের। অন্যদিকে মিরাজ প্রথম ম্যাচে ৩৫ ও দ্বিতীয় ম্যাচে ১৬ রান করেন। দুই ম্যাচ মিলিয়ে নেন ১ উইকেট। তাদের পরিবর্তে একাদশে সুযোগ মিলেছে তানজিদ হাসান তামিম ও শেখ মেহেদীর।

ভারতের একাদশে পরিবর্তন এসেছে একটি। আর্শদীপ সিংয়ের পরিবর্তে সুযোগ পেয়েছেন লেগ স্পিনার রবি বিষ্ণু। আর্শদীপ প্রথম ম্যাচে ৩টি ও দ্বিতীয় ম্যাচে ১টি উইকেট নিয়েছিলেন। জাতীয় দলের জার্সিতে এটা রিয়াদের শেষ টি-টোয়েন্টি। প্রথম টি-টোয়েন্টির একদিন পরে অবসরের ঘোষণা দেন তিনি।

প্রথম দুই ম্যাচে কোনো প্রতিদ্বন্দ্বীতাই করতে পারেনি বাংলাদেশ। প্রথম ম্যাচে করেছিল ১২৭ রান, ভারত জবাব দিয়েছিল মাত্র ১১.৫ ওভারে। দ্বিতীয় ম্যাচে ভারতের ২২১ রানের পাহাড়সম সংগ্রহের জবাবে ১৩৫ রান করতে সমর্থ হয় টাইগাররা।

বাংলাদেশ একাদশ
পারভেজ হোসেন ইমন, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।

ভারত একাদশ
সাঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব, নিতিশ রেড্ডি, হার্দিক পান্ডিয়া, রায়ান পরাগ, রিংকু সিং, ওয়াশিংটন সুন্দর, ভরুন চক্রবর্তী, রবি বিষ্ণু ও মায়াঙ্ক যাদব।

 

 

কিউটিভি/আয়শা/১২ অক্টোবর ২০২৪,/রাত ৮:১৪

▎সর্বশেষ

ad