ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

সমতল-পাহাড়ে সবাই থাকব একসঙ্গে: উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

Ayesha Siddika | আপডেট: ১২ অক্টোবর ২০২৪ - ০৭:৫৭:৫৯ পিএম

ডেস্ক নিউজ : অন্তর্বর্তীকালীন সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনাকালে  এই জগন্নাথ হলে আমি পাঁচ বছরের বেশি সময় ছিলাম। জগন্নাথ হল আমার প্রাণের জায়গা। এই জায়গাটায় থাকতে পারার কারণেই আমি মনে করি, আজ আমার এ পর্যন্ত আসাটা সম্ভব হয়েছে।

শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলের শারদীয় দুর্গাপূজার পূজামণ্ডপ পরিদর্শনকালে স্মৃতিচারণ করে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আরও বলেন, এ দেশের  সমতল-পাহাড়ের মানুষ একসঙ্গে থাকছি, আর আজীবন একসঙ্গে বসবাস করবো। উপদেষ্টা বলেন, এই দেশ এমন একটি দেশ, এখানে সাম্য, মৈত্রী, সৌহার্দ্র্য, বন্ধুত্ব এর সবকিছুই আছে। শুধু প্রয়োজন আমাদের তা লালন করা ও মেনে চলা।
আমাদের সবার উচিত সৌহার্দ্র্য ও সম্প্রীতির বন্ধনে একসঙ্গে মিলেমিশে থাকা। পাহাড় তো আমাদের সবার। এর রক্ষণাবেক্ষণ ও লালনসহ প্রত্যেকে আমরা প্রত্যেকের অধিকার রক্ষা করব।এ সময় বিএনপি নেতা রুহুল কবির রিজভীসহ দলীয় অন্যান্য নেতাকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন। এর আগে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা সিদ্ধেশ্বরী কালী মন্দির ও রমনা কালী মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন।

 

 

কিউটিভি/আয়শা/১২ অক্টোবর ২০২৪,/সন্ধা ৭:৫০

▎সর্বশেষ

ad