ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

রাজশাহী-৪ আসনের সাবেক এমপি এনামুল হক গ্রেপ্তার

Ayesha Siddika | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৪ - ০২:২৯:০৪ পিএম

ডেস্ক নিউজ :  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজশাহী বাগমারাতে ছাত্র-জনতার ওপর হামলা ও আক্রমণের অভিযোগে রাজশাহী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. এনামুল হককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সোমবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর আদাবর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‍্যাব।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, গত ০৪ আগস্ট রাজশাহী বাগমারাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলা ও আক্রমণ চালায় রাজশাহী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. এনামুল হক ও তার সহযোগীরা। ছাত্র-জনতার আন্দোলনে ৫ আগস্ট হাসিনার সরকারের পতনের পর থেকে সে পলাতক থেকে জীবন-যাপন করছিলো।  

পরে গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর আদাবর এলাকায় অভিযান চালিয়ে সোমবার (১৬ সেপ্টেম্বর) ভোরে তাকে গ্রেপ্তার করে র‍্যাব। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

 

কিউটিভি/আয়শা/১৬ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ২:২১

▎সর্বশেষ

ad