ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

বিএসইসি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহসিন চৌধুরী

Anima Rakhi | আপডেট: ১২ আগস্ট ২০২৪ - ০২:১৯:৫৬ পিএম

ডেস্ক নিউজ : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে কমিশনার মো. মহসিন চৌধুরীকে।

সোমবার এক অফিস আদেশে একথা বলা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের অধীনে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি) কর্তৃক জারিকৃত অফিস আদেশে বলা হয়, ‘কমিশনার মো. মহসিন চৌধুরীকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।’

আদেশে বলেছে, তার নিয়োগ গত শনিবার থেকে কার্যকর হবে। কারণ, তিনি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএসইসি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করবেন।

প্রসঙ্গত, শেয়ারবাজারের নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান  অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম পদত‌্যাগ করেন। গত শনিবার (১০ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর তিনি ই-মেইলে পদত্যাগপত্র পাঠান। 

কিউটিভি/অনিমা/১২ অগাস্ট ২০২৪,/দুপুর ২:২০

▎সর্বশেষ

ad