ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

শৃঙ্খলাপরিপন্থি কার্যকলাপ থেকে ব্যাংকগুলোকে বিরত থাকার নির্দেশ

Ayesha Siddika | আপডেট: ১১ আগস্ট ২০২৪ - ১০:২৪:২০ পিএম

ডেস্ক নিউজ : রোববার (১১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, সম্প্রতি কিছু কিছু ব্যাংকে শেয়ারধারী, বর্তমান ও প্রাক্তন কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে শৃঙ্খলাপরিপন্থি কিছু কার্যকলাপ সংঘটিত হচ্ছে বলে বাংলাদেশ ব্যাংকের গোচরীভূত হয়েছে।

ব্যাংকের মালিকানা সম্পর্কিত বিরোধ নিষ্পত্তি বা কর্মকর্তা-কর্মচারীদের দাবি-দাওয়া পেশের সুনির্দিষ্ট আইনি প্রক্রিয়া ও নিয়মতান্ত্রিক ব্যবস্থা রয়েছে। অনিয়মতান্ত্রিক ও বিশৃঙ্খলা সৃষ্টিকারী এ ধরনের কার্যকলাপ ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ও লেনদেনে ব্যাঘাত সৃষ্টি করছে। যা ব্যাংকের ওপর আমানতকারীদের আস্থার সংকট দেখা দিতে পারে। দেশের অর্থনীতির চালিকাশক্তি ব্যাংকিং খাতে এরূপ বিশৃঙ্খলা একান্তই অনভিপ্রেত।

এ পরিস্থিতিতে, ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১ এর ধারা ৫৭(১) অনুযায়ী ব্যাংকের দফতরে বা কর্মস্থলে আমানতকারীদের আস্থা ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপ হতে বিরত থাকার জন্য সবার সহযোগিতা কামনা করে কেন্দ্রীয় ব্যাংক। এ ধরনের কার্যকলাপ উল্লিখিত আইনের ধারা ৫৭(২) অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। বিষয়টি সম্পর্কে সংশ্লিষ্ট সবাইকে সচেতন করার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

 

 

কিউটিভি/আয়শা/১১ অগাস্ট ২০২৪,/রাত ১০:২১

▎সর্বশেষ

ad