ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

বাজার মনিটরিং কার্যক্রমকে সাধুবাদ ভোক্তা ডিজির

Anima Rakhi | আপডেট: ১০ আগস্ট ২০২৪ - ০২:৩০:১৪ পিএম

ডেস্ক নিউজ : শেখ হাসিনার সরকারের পতনের পর রাস্তা পরিষ্কার ও ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় বাজার মনিটরিংয়ের কাজও করছেন। তাদের এ কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এ এইচ এম সফিকুজ্জামান। গতকাল রাজধানীর শান্তিনগর বাজারে তদারকি কার্যক্রম পরিচালনার সময় তিনি শিক্ষার্থীদের এ সাধুবাদ জানান। 

এ সময় ভোক্তার ডিজি বলেন, শিক্ষার্থীদের নিয়ে সম্মিলিতভাবে কাজ করতে অধিদপ্তরের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া নতুনভাবে যেন কেউ চাঁদাবাজিসহ গোপন চার্জ নিতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এর আগে শান্তিনগর বাজার তদারকির সময় ভোক্তার ডিজি বিভিন্ন পাইকারি ও খুচরা পর্যায়ের ব্যবসায়ীদের সঙ্গে নিত্যপণ্যের মূল্য ও সরবরাহ পরিস্থিতি নিয়ে কথা বলেন। বাজার তদারকিতে দেখা যায় নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন সংশ্লিষ্ট বিবিধ ব্যয় হ্রাস পেয়েছে এবং পণ্যের মজুদ স্বাভাবিক রয়েছে।

কিউটিভি/অনিমা/১০ অগাস্ট ২০২৪,/দুপুর ২:৩০

▎সর্বশেষ

ad