ব্রেকিং নিউজ
রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস দীর্ঘদিন ভারতে আত্মগোপনে ছিলেন জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত সাবেক সেনা কর্মকর্তা হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের, নতুন জ্বালানি সংকটের শঙ্কা বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৮ বিএনপি ধর্মীয় বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না : মির্জা ফখরুল সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যার পানি নামতেই সামনে এলো ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির নতুন কৌশলে কোন পথে যাচ্ছে যুদ্ধ?

পলাতক আসামিদের চেহারা বদলে দেয় যে হাসপাতাল

Anima Rakhi | আপডেট: ০৯ জুলাই ২০২৪ - ০৯:২৪:২৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : পলাতক আসামিদের চেহারা বদলে দেয়- এমন একাধিক হাসপাতালের সন্ধান পাওয়া গেছে ফিলিপাইনে। মূলত গ্রেফতার এড়াতে সাহায্য করার জন্য পলাতক আসামি এবং স্ক্যাম সেন্টারের কর্মীদের প্লাস্টিক সার্জারি পরিষেবা দিচ্ছে হাসপাতালগুলো।

পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, মে মাসে ম্যানিলার দক্ষিণ শহরতলীতে পুলিশ অভিযান চালানোর পর এই ধরনের দুটি অবৈধ হাসপাতালের সন্ধান পাওয়া যায়। এগুলো ‘আগামী সপ্তাহে’ বন্ধ করা হতে পারে।

দুই মাস আগে পাসে সিটির একটি হাসপাতাল থেকে হেয়ার ট্রান্সপ্লান্ট টুল, ডেন্টাল ইমপ্লান্ট এবং ত্বক সাদা করার আইভি ড্রিপ জব্দ করা হয়।

প্রেসিডেন্সিয়াল অ্যান্টি অর্গানাইজড ক্রাইম কমিশনের (পিএওসিসি) মুখপাত্র উইনস্টন জন ক্যাসিও বলেছেন, “আপনি এগুলো দিয়ে একজন ব্যক্তিকে সম্পূর্ণ নতুন রূপ দিতে পারবেন।”

কর্তৃপক্ষ জানিয়েছে, নজরদারির অধীনে থাকা দুটি অবৈধ হাসপাতাল পাসে-এর অন্য হাসপাতালগুলোর তুলনায় চারগুণ বড় বলে মনে করা হচ্ছে। একটি হাসপাতাল থেকে তিনজন চিকিৎসকে গ্রেফতার করা হয়েছে, যাদের দু’জন ভিয়েতনামের এবং একজন চীনের নাগরিক। এছাড়া একজন চীনা ফার্মাসিস্ট এবং একজন ভিয়েতনামী নার্সকেও গ্রেফতার করা হয়েছে। কর্তৃপক্ষ একটি হেমোডায়ালাইসিস মেশিনও খুঁজে পেয়েছে হাসপাতালে।

ক্যাসিও বলেন, “এগুলো বাইরে থেকে নিয়মিত ক্লিনিকের মতো দেখায়, কিন্তু একবার আপনি প্রবেশ করলে, তাদের প্রযুক্তির ধরন দেখলে আপনি হতবাক হয়ে যাবেন। এই হাসপাতালগুলো গ্রাহকের সঠিক পরিচয়পত্র চায় না.. আপনি পলাতক হতে পারেন, অথবা আপনি ফিলিপাইনে একজন অবৈধ বাসিন্দাও হতে পারেন।” সূত্র: বিবিসি

কিউটিভি/অনিমা/০৯ জুলাই ২০২৪,/রাত ৯:২৪

▎সর্বশেষ

ad