ব্রেকিং নিউজ
রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস দীর্ঘদিন ভারতে আত্মগোপনে ছিলেন জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত সাবেক সেনা কর্মকর্তা হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের, নতুন জ্বালানি সংকটের শঙ্কা বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৮ বিএনপি ধর্মীয় বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না : মির্জা ফখরুল সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যার পানি নামতেই সামনে এলো ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির নতুন কৌশলে কোন পথে যাচ্ছে যুদ্ধ?

পেরুর পর্বত থেকে ২২ বছর পর পর্বতারোহীর ‘অক্ষত’ মরদেহ উদ্ধার!

Ayesha Siddika | আপডেট: ০৯ জুলাই ২০২৪ - ০৮:০৪:২৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, দুই দশকেরও বেশি সময় আগে ২০০২ সালে পেরুর বরফে আবৃত হুয়াসকারানের ২২ হাজার ফুট উচ্চতার পর্বতে আরোহণ করতে যান মার্কিন পর্বতারোহী উইলিয়াম স্টাম্পফল (৫৯)। এ সময় তিনি এবং তার দলটি তুষারঝড়ের কবলে পড়েন।

পরে স্টাম্পফলকে খুঁজে পাওয়া না গেলে, তার সন্ধানে অভিযান চালানো হয়। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। অবশেষে সোমবার (৮ জুলাই) তার মরদেহ ‘অক্ষত’ অবস্থায় উদ্ধার করেছে পেরুর পুলিশ। তারা জানায়, ‘স্টাম্পফল এতদিন তুষারের নিচে চাপা পড়ে ছিলেন। জলবায়ু পরিবর্তনের প্রভাবে আন্দেসের কর্দিলেরা ব্লাঙ্কা রেঞ্জে বরফ গলে যাওয়ায় তার মরদেহটি দৃশ্যমান হয়েছে।’
 
পুলিশের দেয়া ছবিতে দেখা গেছে, বরফের মধ্যে থাকার কারণে স্টাম্পফলের মরদেহ, পরনের পোশাক, সাজসজ্জা, পায়ের জুতা বেশ ভালোভাবেই সুরক্ষিত আছে। এমনকি তার সঙ্গে পাসপোর্টও পাওয়া গেছে। এ কারণে সহজেই তার পরিচয় শনাক্ত করা গেছে। পেরুর উত্তর-পূর্বাঞ্চলে হুয়াসকারান ও কাশানের মতো বরফাবৃত পর্বতগুলোর অবস্থান। বিশ্বের পর্বতারোহীদের কাছে এ পর্বতগুলো বেশ আকর্ষণীয়।

 

 

কিউটিভি/আয়শা/০৯ জুলাই ২০২৪,/রাত ৮:০৪

▎সর্বশেষ

ad