ব্রেকিং নিউজ
রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস দীর্ঘদিন ভারতে আত্মগোপনে ছিলেন জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত সাবেক সেনা কর্মকর্তা হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের, নতুন জ্বালানি সংকটের শঙ্কা বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৮ বিএনপি ধর্মীয় বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না : মির্জা ফখরুল সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যার পানি নামতেই সামনে এলো ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির নতুন কৌশলে কোন পথে যাচ্ছে যুদ্ধ?

যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা-ইকুয়েডরের ম্যাচে নতুন রেকর্ড

Ayesha Siddika | আপডেট: ০৯ জুলাই ২০২৪ - ০৮:০২:৪৪ পিএম

স্পোর্টস ডস্কে : কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে খুব একটা সহজ জয় পায়নি আর্জেন্টিনা। শুরুতে ১ গোলে এগিয়ে ছিল ডি-মারিয়ারা। পুরো ম্যাচে সেই লিড ধরে রাখলেও খেলার একেবারে শেষ মুহূর্তে গিয়ে গোল হজম করে আর্জেন্টিনা। যার কারণে শেষ পর্যন্ত টাইব্রেকারে গড়ায় ম্যাচটি। অবশ্য এমিলিয়ানো মার্টিনেজের দারুণ দুটি সেইভে ম্যাচটি জিতে নেয় তারা। তবে এই ম্যাচ নতুন এক মাইলফলক স্পর্শ করেছে।

সম্প্রচার সংস্থা ফক্স স্পোর্টস জানিয়েছে, মেসিদের সেই ম্যাচ টেলিভিশনে দেখেছেন আয়োজক যুক্তরাষ্ট্রের রেকর্ড ১৮ লাখ ৭০ হাজার মানুষ। ম্যাচে যুক্তরাষ্ট্র নেই, কোপা আমেরিকার এমন কোয়ার্টার ফাইনাল ম্যাচ দেখার মার্কিন রেকর্ড এটিই। আর্জেন্টিনা-ইকুয়েডর মাচের টেলিভিশন দর্শক সংখ্যাটা ২০২১ সালে কোপা আামেরিকার কোয়ার্টার ফাইনালের গড়ের চেয়ে ৪৮২ শতাংশ বেশি। ফক্স স্পোর্টস জানিয়েছে, ২০১৬ সালের কোয়ার্টার ফাইনালের চেয়ে ৫৭ শতাংশ বেশি মানুষ দেখেছেন এবারের কোয়ার্টার ফাইনাল।

টাইব্রেকারে ইকুয়েডরকে ৪-২ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। বর্তমান চ্যাম্পিয়নদের সামনে এবার সর্বোচ্চ সংখ্যক কোপা জয়ের হাতছানি। এখন পর্যন্ত সমান ১৫টি করে এই শিরোপা জিতেছে আর্জেন্টিনা ও উরুগুয়ে। তাই এবার শিরোপা জিতলে উরুগুয়েকে ছাড়িয়ে সর্বোচ্চ সংখ্যক কোপা আমেরিকা জয় করা দল হবে আর্জেন্টিনা।

বাংলাদেশ সময় আগামীকাল ভোর ৬টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা-ইকুয়েডর। দ্বিতীয় সেমিফাইনালে পরের দিন কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে উরুগুয়ে। বাংলাদেশ সময় ১৫ জুলাই সকালে যুক্তরাষ্ট্রের মায়ামিতে অনুষ্ঠিত হবে ফাইনাল।

 

 

কিউটিভি/আয়শা/০৯ জুলাই ২০২৪,/রাত ৮:০০

▎সর্বশেষ

ad