ব্রেকিং নিউজ
রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস দীর্ঘদিন ভারতে আত্মগোপনে ছিলেন জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত সাবেক সেনা কর্মকর্তা হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের, নতুন জ্বালানি সংকটের শঙ্কা বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৮ বিএনপি ধর্মীয় বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না : মির্জা ফখরুল সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যার পানি নামতেই সামনে এলো ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির নতুন কৌশলে কোন পথে যাচ্ছে যুদ্ধ?

‘জেতার প্রত্যয় নিয়ে ঘুরে দাঁড়াবে ব্রাজিল’

Ayesha Siddika | আপডেট: ০৯ জুলাই ২০২৪ - ০৬:৫৭:০০ পিএম

স্পোর্টস ডেস্ক : কোপা আমেরিকার চলতি আসর থেকে ব্রাজিল ছিটকে যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম জুড়েই তাদের নিয়ে হচ্ছে নানা সমালোচনা, নানারকম ট্রল। ব্রাজিলের পুরোনো সেই রূপা হারিয়ে গেছে, তাদের দ্বারা আর ভালো কিছু করা সম্ভব না, এমনটাও বলছে ক্ষুব্ধ সমর্থকরা।

এমন দুঃসময়ে ব্রাজিল ফুটবল ফেডারেশন নিয়েছে ভিন্নধর্মী এক উদ্যোগ। ব্রাজিল ফুটবলের ওয়েবসাইটে তারা একটি ভিডিও প্রকাশ করেছে। যেখানে দলকে এবং ব্রাজিল দলের সমর্থকদের নতুন করে প্রেরণ দেওয়া হয়েছে। তারা আবার ঘুরে দাঁড়াতে পারবে এমনটাই বিশ্বাস করতে বলা হয়েছে তাদের।

ব্রাজিল ফুটবল ইতিহাসের গৌরবময় স্মৃতি এবং অধ্যায়গুলো একত্র করে ভিডিওতে দেখানো হয়েছে। ভিডিও চলাকালীন একটি পুরুষ কন্ঠে ধারাবিবরণীও শুনতে পাওয়া যায়। যেখানে বিভিন্ন আশার বাণী বলা হয়েছে।

সামনে ভালো দিন অপেক্ষা করছে ব্রাজিলের জন্য। এই আশা জাগিয়ে সেখানে বলা হয়, ‘কিভাবে জেগে উঠতে হয় তা ব্রাজিলিয়ানদের চেয়ে ভালো আর কেউ জানে না। ব্রাজিলের আছে তিনটি এস (S)- সুপারাসাও (প্রত্যাবর্তন), সানগে (রক্ত) ও সুয়োর (ঘাম)। যত দিন ফুটবল থাকবে, আমরা ততদিন খেলাটিতে থাকব। মনে রেখো, এটাই ব্রাজিল। আমরা আজ হারছি, কিন্তু আগামীকাল ট্রফি আমাদের।’ঘুরে দাঁড়াবে প্রিয় দল, ঘুরে দাঁড়াবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এমন আশাতেই বুক বেঁধে আছেন বিশ্বজুড়ে ব্রাজিলের লক্ষ-কোটি ফুটবলপ্রেমীরা।

 

 

কিউটিভি/আয়শা/০৯ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৬:৫৫

▎সর্বশেষ

ad