ব্রেকিং নিউজ
রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস দীর্ঘদিন ভারতে আত্মগোপনে ছিলেন জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত সাবেক সেনা কর্মকর্তা হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের, নতুন জ্বালানি সংকটের শঙ্কা বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৮ বিএনপি ধর্মীয় বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না : মির্জা ফখরুল সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যার পানি নামতেই সামনে এলো ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির নতুন কৌশলে কোন পথে যাচ্ছে যুদ্ধ?

পিসিএলের চেয়ে এগিয়ে বিপিএল: রশিদ লতিফ

Anima Rakhi | আপডেট: ০৯ জুলাই ২০২৪ - ০৪:১৭:০৫ পিএম

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের সাবেক উইকেটকিপার ব্যাটসম্যান রশিদ লতিফ ভারতীয় ক্রিকেটের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি এও বলেছেন, পিএসএলের (পাকিস্তান সুপার লিগ) চেয়ে এগিয়ে রয়েছে বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ)। তার মতে, ভারতে ক্রিকেট একটা বিজনেস ইন্ডাস্ট্রিতে রূপ নিয়েছে, অথচ পাকিস্তানে এখনো এটি হবি (সখ)। এর ফলে পাকিস্তানি ক্রিকেটের উন্নয়ন হচ্ছে না।

ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮-কে দেওয়া সাক্ষাৎকারে রশিদ লতিফ এসব কথা বলেন। সাক্ষাৎকারে সাবেক এ ক্রিকেটার ভারত ও পাকিস্তানের ক্রিকেট নিয়ে কথা বলতে গিয়ে বাংলাদেশের প্রসঙ্গও উত্থাপন করেন।

তিনি বলেন, এমনকি বিপিএল পিএসএলের চেয়েও বেশি এগিয়েছে। তার মতে, বিপিএল ভালমানের আর্থিক প্রণোদনার কারণে মঈন আলী এবং ডেভিড মিলারের মতো আরও বিদেশি খেলোয়াড়দের আকর্ষণ করতে পেরেছে, এক্ষেত্রে পাকিস্তানের অক্ষমতার চিত্র ফুটে উঠেছে।

‘যারা পিএসএলের ধারণা তৈরি করেছিল তারা এক বছরের মধ্যেই ছিটকে গেছে। এটিকে সম্প্রসারিত করার স্বপ্ন ছিল তাদের; কিন্তু তা কখনই হয়নি। হামসে জিয়াদা খেলোয়াড় বাংলাদেশ মে খেল রহে হ্যায় (বিপিএলে পিএসএলের চেয়ে বেশি বিদেশি খেলোয়াড় রয়েছে),’ বলেন রশিদ লতিফ।

সাবেক এ পাকিস্তানি ক্রিকেটার বলেন, বিপিএলে মঈন আলী আছেন, ডেভিড মিলারের মতো খেলোয়াড় আছেন, তাদের (বাংলাদেশ) কাছে টাকা থাকায় অগ্রগতি করছে। কিন্তু এটির আমরা অগ্রগতি করতে পারিনি,’ বলেন লতিফ।

 

কিউটিভি/অনিমা/০৯ জুলাই ২০২৪,/বিকাল ৪:১৬

▎সর্বশেষ

ad