ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

ফিলিস্তিনের সঙ্গে মুক্ত বাণিজ্য শুরুর ঘোষণা দিল ব্রাজিল

Anima Rakhi | আপডেট: ০৯ জুলাই ২০২৪ - ০৩:১০:২৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের সঙ্গে মুক্ত বাণিজ্যের ঘোষণা দিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল। ইতোমধ্যে ফিলিস্তিনের পশ্চিম তীরে ক্ষমতাসীন সরকার বা ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) সঙ্গে এ সংক্রান্ত একটি চুক্তিও হয়েছে বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে।

দক্ষিণ আমেরিকাভুক্ত দেশগুলোর নিজেদের আঞ্চলিক অর্থনৈতিক ফোরাম মার্কোসুর ট্রেড ব্লকের সম্মেলন শুরু হয়েছে সোমবার। ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন প্যারাগুয়ের অসুনসিয়ন শহরে চলমান এই সম্মেলনে উপস্থিত আছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতিনিধি ইব্রাহিম আল জেবেন। 

গতকাল সম্মেলনের অবসরে ইব্রাহিম আল জেবেনের সঙ্গে এই চুক্তি স্বাক্ষর করেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনে যারা তাদের প্রতিবেশীদের সঙ্গে শান্তিতে বসবাস করতে চায়, তাদের সঙ্গে মুক্ত বাণিজ্য সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে ব্রাজিলের সরকার। শিগগিরই সেই চুক্তি বাস্তবায়ন করা হবে। ব্রাজিল আশা করছে, এই চুক্তি ফিলিস্তিন রাষ্ট্রের অর্থনীতিকে আরও মজবুত করবে।  

চুক্তি সাক্ষরের পর এক সাক্ষাৎকারে ব্রাজিলের প্রশংসা করে ইব্রাহিম বলেন, বর্তমানে ফিলিস্তিনের সঙ্গে ব্রাজিলের দ্বিপাক্ষিক বাণিজ্যের বাৎসরিক ভলিউম ৩ কোটি ২০ লাখ ডলার। স্বাক্ষরিত চুক্তির বাস্তবায়ন শুরু হলে এই ভলিউম আরও বাড়বে। ফিলিস্তিনে শান্তি স্থাপনের জন্য এ চুক্তি খুব কার্যকর হবে বলে আমরা আশা করছি।

ব্রাজিল ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ২০১০ সালে। ফিলিস্তিনের শান্তিপূর্ণ স্বাধীনতা আন্দোলনের প্রতি সবসময়েই দেশটি সহানুভূতিশীল।

ব্রাজিল শুরু থেকে গাজায় ইসরাইলের নির্বিচার হামলার বিরোধিতা করে আসছে। গাজায় ইসরাইলের সামরিক অভিযানের বিরুদ্ধে ব্রাজিল প্রেসিডেন্ট লুলা বরাবরই উচ্চকণ্ঠ। গাজা ইস্যুতে ব্রাজিলের অবস্থানের প্রশংসা করেছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান।

কিউটিভি/অনিমা/০৯ জুলাই ২০২৪,/বিকাল ৩:১০

▎সর্বশেষ

ad