সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁ সদর উপজেলা ব্যাটারি চালিত রিস্কা ভ্যান মালিক সমিতি রাজ নং ৩১৩৪ মালিক সমিতিকে চাঁদাবাজ বলে মানববন্ধন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন মালিক সমিতি। মঙ্গলবার (১৫ই সেপ্টেম্বর) দুপুরে নওগাঁ জেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সংবাদ সস্মেলন করেন রাজ নং ৩১৩৪ এর মালিক সমিতি নেতৃবৃন্দরা।
লিখিত বক্তব্যে সমিতির সাংগঠনিক সম্পাদক সোহাগ বলেন, গতকাল সকালে মুক্তির মোড়ে শ্রমিক ভাই দের বিভ্রান্তি করে আমাদের সংগঠন রাজ নং -৩১৩৪ এর বিরুদ্ধে একটি মানববন্ধন করা হয়েছে। মানববন্ধনে বলা হয়েছে আমরা অবৈধভাবে শ্রমিকদের কাছ থেকে চাঁদা আদায় করছি। যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
আমাদের সংগঠন কোন শ্রমিক ভাইরের কাছ থেকে কোন রকম চাঁদা আদায় করছিনা। এই বিষয়টি আমাদের শ্রমিক ভাইদের ভুল বুঝিয়ে কিছু শ্রমিক সংগঠনের ৩৮৮, ৩৯৯, ৫৬৯, ১৪০২, ১৪৪২, ১৫৯৮,২৩৮৮,১১৪২ এর সদস্যরা আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানোর জন্য এই মানববন্ধনটি করেছে।
এ ব্যাপারে আমি আপনাদের মাধ্যমে শ্রমিক ভাইদেরকে বলতে চাই আমরা কখনোই কোন শ্রমিকের কাছ থেকে চাঁদা উত্তোলন করছি না। মানববন্ধনে আরো আরো বলা হয়েছে আমরা ভর্তি ফি বাবদ ৫০০০ টাকা করে উত্তোলন করছি যা সম্পূর্ণ মিথ্যা। এটা আমাদের সংগঠনের নয়।
আমরা শুধুমাত্র গাড়ির প্রকৃত মালিকের কাছ থেকে ভর্তি ফি বাবদ ২০০ টাকা করে নিচ্ছি। কতিপয় কছু স্বার্থন্বেষী মহলের উস্কানিতে উক্ত সংগঠনের শ্রমিক ভাইয়েরা আমাদের বিরুদ্ধে মব সৃষ্টি করে মানববন্ধন করে এবং আমাদের মালিকপক্ষের বিভিন্ন অফিসে হামলার পরিকল্পনা করে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি ও সুষ্ঠ তদন্ত সাপেক্ষে প্রশাসনের কাছে বিচার দবি করছি।
এ সময় নওগাঁ সদর উপজেলা ব্যাটারি চালিত রিস্কা ভ্যান মালিক সমিতি রাজ নং ৩১৩৪ এর সাধারণ সম্পাদক মোঃ সাজেদুল হক মিঠু, সাংগঠনিক সম্পাদক সোহাগ, প্রচার সম্পাদক পলাশ,দপ্তর সম্পাদক জায়েদুল ইসলাম সহ মালিক সমিতি সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।
আয়শা/১৫ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১০:৫৮
