ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

শাসকগোষ্ঠী আরও বেশি বেসামাল হয়ে উঠেছে: মির্জা ফখরুল

Ayesha Siddika | আপডেট: ০৭ জুলাই ২০২৪ - ০৮:১৫:০৬ পিএম

ডেস্ক নিউজ : ‘ক্ষমতাসীন আওয়ামী শাসকগোষ্ঠী আরও বেশি বেসামাল ও জুলুমবাজ হয়ে উঠেছে’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

রোববার বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। ‘পিরোজপুর জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসানের জামিন নামঞ্জুর ও কারান্তরীণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এ বিবৃতি দেন তিনি। 

অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানো এখন অবৈধ আওয়ামী দখলদার সরকারের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। আদালতকে দিয়ে মিথ্যা মামলায় সাজা প্রদানসহ জামিন নামঞ্জুর করার এই কাজটি সরকার করছে। মারুফ হাসানের জামিন নামঞ্জুর ও কারাগারে পাঠানোর ঘটনা সেটিরই ধারাবাহিকতা।’ 

তিনি বলেন, ‘জনগণ এবং বিরোধী নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতন চালিয়ে আওয়ামী ডামি সরকার অবৈধ ক্ষমতা দীর্ঘমেয়াদে ভোগ করার যে স্বপ্ন দেখছে, তা জনগণ কখনোই পূরণ হতে দিবে না।’‘সারা দেশে প্রতিনিয়ত আদালতকে দিয়ে বিএনপিসহ বিরোধী দল ও মতের মানুষদের জামিন নামঞ্জুরের মাধ্যমে কারান্তরীণ করার’ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন বিএনপি মহাসচিব।

 

 

কিউটিভি/আয়শা/০৭ জুলাই ২০২৪,/রাত ৮:১৫

▎সর্বশেষ

ad