কোচের বিদায়ে রশিদের আবেগাপ্লুত বার্তা

Ayesha Siddika | আপডেট: ১৯ ফেব্রুয়ারী ২০২৬ - ০৬:৩৯:২৬ পিএম

স্পোর্টস ডেস্ক : ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে রশিদ বলেন, বিশ্বকাপের পরপরই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ ও এরপর আইপিএল রয়েছে। তবে দলের জন্য সবচেয়ে আবেগের বিষয় হলো ট্রটের বিদায়।

রশিদ সংবাদ সম্মেলনে বলেন, ‘আগামীকাল (বৃহস্পতিবার) জোনাথন ট্রটের আমাদের সঙ্গে শেষ ম্যাচ। তার সঙ্গে আমরা অসাধারণ কিছু সফর ও ম্যাচ কাটিয়েছি। আফগান ক্রিকেটকে বর্তমান অবস্থানে নিয়ে আসতে তিনি বড় ভূমিকা রেখেছেন।’

তিনি আরও বলেন, ‘ট্রট প্রত্যেক খেলোয়াড়ের সঙ্গে নিবিড়ভাবে কাজ করেছেন এবং দলকে সঠিক পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আমরা সবাই তাকে খুব মিস করব।’

ট্রটের অধীনে আফগানিস্তান শক্তিশালী দলগুলোর বিপক্ষে ধারাবাহিক লড়াই করার সক্ষমতা দেখিয়েছে। দলের পারফরম্যান্সে এসেছে শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও কৌশলগত পরিপক্বতা।

 

আয়শা/১৯ ফেব্রুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৬:৩৩

▎সর্বশেষ

ad