
স্পোর্টস ডেস্ক : নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ দল ভারতে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না যাওয়ায়; টাইগারদের টুর্নামেন্ট থেকেই বাদ দিয়ে দেয় ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক সচিব ও বর্তমান আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান জয় শাহর নেতৃত্বাধীন বোর্ড।
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তার কারণে বাংলাদেশের ভারতে না যাওয়া ও পাকিস্তান সরকার থেকে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণার পরিপ্রেক্ষিতে যে টানাপোড়েন তৈরি হয়েছে, ভবিষ্যতে এমন কিছু এড়াতে বিকল্প ভেন্যুর কথা ভাবছে নিয়ন্ত্রক সংস্থাটি।
সিডনি মর্নিং হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়, এসব ঘটনার ফলে ক্রিকেট প্রশাসকদের মধ্যে বিস্তৃত বিকল্প পরিকল্পনার আলোচনা শুরু হয়েছে। পরিকল্পনার সঙ্গে অবগত দুটি সূত্রের মতে, ভবিষ্যতে বৈশ্বিক আসরে এ ধরনের বিভ্রাট এড়াতে বিকল্প ভেন্যু খোঁজা হতে পারে।
ক্রিকেটের আর্থিক শক্তির কেন্দ্র হিসেবে ভারত সম্প্রতি অধিকাংশ বড় টুর্নামেন্টের আয়োজক স্বত্ব পেয়েছে, কিন্তু আঞ্চলিক প্রতিবেশীদের সঙ্গে জটিল সম্পর্কের কারণে সেই স্বত্ব পুনর্বিবেচনার কারণ হয়ে উঠতে পারে।
আয়শা/১৯ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ১২:০০






