
ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে চেয়ে সময় চেয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার আগ্রহের কথা জানিয়ে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে চীনা দূতাবাস।
সূত্র জানায়, বুধবার ঢাকার চীনা দূতাবাস প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের আগ্রহ জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আলাদাভাবে কূটনৈতিক চিঠি পাঠিয়েছে।
বাংলাদেশের নতুন মন্ত্রিসভা শপথ নেওয়ার কয়েকদিন আগে অনানুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাতের বিষয়ে চীনের রাষ্ট্রদূত আগ্রহ প্রকাশ করেছিলেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর বিশ্বনেতাদের মধ্যে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং প্রথম শুভেচ্ছা জানিয়ে বার্তা দেন। এছাড়া চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠিয়েছেন।
অনিমা/১৯ ফেব্রুয়ারী ২০২৬,/সকাল ১১:৪৫






