ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

দল হারলেও বল হাতে সফল শরিফুল

Ayesha Siddika | আপডেট: ০৭ জুলাই ২০২৪ - ০৮:০৬:১৯ পিএম

স্পোর্টস ডেস্ক : জয় দিয়ে এলপিএল আসরটা শুরু করলেও এ নিয়ে টানা তিন ম্যাচেই হারের মুখ দেখল ক্যান্ডি ফ্যাল্কন্স। আজ গল মার্ভেলসের বিপক্ষে ৬ উইকেটে হেরে হারের বৃত্তেই রইল শরিফুল ইসলামরা। তবে বল হাতে ২টি উইকেট শিকার করেছেন টাইগার পেসার।

এদিন টসে জিতে শরিফুলদের শুরুতে ব্যাটিংয়ে পাঠায় মার্ভেলস। নির্ধারিত ওভার শেষে ক্যান্ডির স্কোরবোর্ডে জমা হয় ১৭৫ রান, যেখান অধিনায়ক হাসারাঙ্গা খেলেছেন ৩২ বলে অপরাজিত ৬৫ রানের দুর্দান্ত ইনিংস।

জবাবে ব্যাট হাতে শুরুতে ধাক্কা খেলেও পরে ঠিকই সামলে ওঠে মার্ভেলস। টিম সেফার্টের অপরাজিত ৮২ রানের ইনিংসে ভর করে জয়ের বন্দরে পোঁছে যায় তাদের দল। ৬ উইকেট ও ১৭ বল হাতে রেখেই জয় তুলে নেয় গল মার্ভেলস।

সংক্ষিপ্ত স্কোরঃ

ক্যান্ডি ফ্যাল্কন্সঃ ২০ ওভারে ১৭৫/৭; হাসারাঙ্গা ৬৫*, ফ্লেচার ৫০; উদানা ৩-৩০, জহর ২-২৯

গল মার্ভেলসঃ ১৭.১ ওভারে ১৭৬/৪; সেফার্ট ৮২*, হেলস ৩৮; শরিফুল ২-৩২, হাসারাঙ্গা ১-৩৬

ফলাফলঃ মার্ভেলস ৬ উইকেটে জয়ী

ম্যাচসেরাঃ ইসুরু উদানা

 

 

কিউটিভি/আয়শা/০৭ জুলাই ২০২৪,/রাত ৮:০০

▎সর্বশেষ

ad