ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ফ্রান্সে চলছে দ্বিতীয় দফার ভোটগ্রহণ, চ্যালেঞ্জের মুখে ম্যাক্রোঁ

Ayesha Siddika | আপডেট: ০৭ জুলাই ২০২৪ - ০৭:২২:৩৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সে আগাম পার্লামেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলছে। প্রথম দফার ভোটে ভাল করতে না পারলেও আজকের ভোটে ঘুরে দাড়াতে চায় বামপন্থিরা। তবে বিবিসির বিশ্লেষণ বলছে বামপন্থিদের ভালো ফল করার চেয়ে দেশটিতে রাজনৈতিক অচলাবস্থার তৈরি হওয়ার সম্ভাবনাই বেশি।  

মেরিন লে পেন এবং জর্ডান বারডেলারের অভিবাসন বিরোধী দল ন্যাশনাল র‍্যালি (আরএন) এই প্রথম দেশটিতে সরকার পরিচালনা এবং জাতীয় পরিষদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার সুযোগ পেয়েছে।    

কিন্তু প্রথম দফা ভোটের পর আরএনকে ঠেকাতে প্রায় দুশ প্রার্থী নিজেদের প্রর্থিতা প্রত্যাহার করেছেন যাতে ম্যাক্রোঁ এবং বামপন্থি জোট ভাল প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেন। তবে নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর জন্য কঠিন অবস্থা থেকে বেরিয়ে আসা বর্তমানে বেশ কঠিন।

প্রথম দফার ভোটে ডানপন্থি দল ন্যাশনাল র‍্যালি (এনআর) পায় ৩৩ শতাংশ ভোট, আর ২৮ শতাংশ ভোট পায় বামপন্থি জোট নিউ পপুলার ফ্রন্ট (এনপিএফ)। অন্যদিকে ২১ শতাংশের কাছাকাছি ভোট নিয়ে তৃতীয় অবস্থানে ছিলেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর দল। এ পরাজয়ের পর ফ্রান্সের মধ্য-বামপন্থি দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছিলেন ম্যাক্রোঁ।

 

 

কিউটিভি/আয়শা/০ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৭:১৯

▎সর্বশেষ

ad