ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ইরানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন, কেঁদে কেঁদে বললেন ‘সুখবরের অপেক্ষা করছি’

Ayesha Siddika | আপডেট: ০৫ মার্চ ২০২৬ - ০৪:১১:০২ পিএম

স্পোর্টস ডেস্ক : একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলছে ইরানের, অন্যদিকে তাদের নারী দল অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপে লড়ছে। তবে ঠিকই পেছনে রেখে আসা পরিবারের জন্য মন কাঁদছে ফুটবলারদের। সেই প্রসঙ্গ তোলা হয়েছিল ইরানের সংবাদ সম্মেলনে। যার জবাব দিতে গিয়ে অশ্রু সামলাতে পারেননি ইরানি ফুটবলার সারা দিদার। একইসঙ্গে তিনি দেশ থেকে ভালো খবরের আশায় থাকার কথাও জানিয়েছেন।

এএফসি এশিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানে হেরেছে ইরানের মেয়েরা। আজ (বৃহস্পতিবার) তারা দ্বিতীয় ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে যুদ্ধের প্রসঙ্গ উঠে ইরান ফরোয়ার্ড ও কোচের সামনে। এই সময় আবেগাপ্লুত হয়ে সারা দিদার বলেন, ‘অবশ্যই আমরা সবাই উদ্বিগ্ন ও ব্যথিত এই ভেবে যে, ইরান এবং সেখানে থাকা আমাদের পরিবারের সঙ্গে কী ঘটছে।’

ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানে এক হাজারের বেশি মানুষের প্রাণহানি ছাড়িয়েছে। এমন পরিস্থিতিতে কেবল ভালো খবরের আশা–ই করেন সারা দিদার, ‘আমি সত্যিই আশা করি সামনের দিনগুলোয় দেশ থেকে ভালো খবর পাব। একইসঙ্গে আমার দেশ শক্তিশালী হয়েই টিকে থাকবে বলে প্রত্যাশা।’ এর আগে শনিবার ইরানে হামলা শুরুর আগেই নিরাপদে অস্ট্রেলিয়ায় পা রেখেছিল ইরান ফুটবল দল। এরপর দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ‍মৃত্যু নিয়ে প্রশ্ন করা হলেও ইরানি কোচ ও অধিনায়ক সেটি এড়িয়ে যান।

এই মুহূর্তে ইরানের কারও সঙ্গেই যোগাযোগ হচ্ছে না বলে জানিয়েছেন কোচ মারজিয়েহ জাফরি, ‘পরিবার ও ভালোবাসার মানুষদের শারীরিক অবস্থা জানার জন্য আমরা অবশ্যই উদ্বিগ্ন এবং দেশে থাকা সকল ইরানিয়ানের সঙ্গে আমরা পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছি। তবে এখানে আমরা পেশাদার ফুটবল খেলতে এসেছি, আসন্ন ম্যাচ ও ফুটবলে কীভাবে মনোযোগী থাকা যায় সর্বোচ্চ চেষ্টা করব।’

 

 

কিউএনবি/আয়শা/০৫ মার্চ ২০২৬,/বিকাল ৪:০৮

▎সর্বশেষ

ad