ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

বেনজীরের ১০ কোটি টাকার বাংলো বাড়ি জব্দ

Ayesha Siddika | আপডেট: ০৬ জুলাই ২০২৪ - ০৪:৫২:২২ পিএম

ডেস্ক নিউজ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২৪ কাঠা জায়গার ওপর নির্মিত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের ১০ কোটি টাকার বাংলো বাড়ি আদালতের নির্দেশে জব্দ করা হয়েছে।

শনিবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি দমন কমিশনের সমন্বয়ে গঠিত টিম রূপগঞ্জের আনন্দ হাউজিং সোসাইটি এলাকার এই বাড়িটি জব্দ করে। দুর্নীতি দমন কমিশনের নারায়ণগঞ্জের কার্যালয়ের উপ-পরিচালক মইনুল হাসান রওশানী বিষয়টি নিশ্চিত করেছেন।

হাউজিংয়ের স্টাফরা জানান, প্লট আকারে প্রতি কাঠা জমি ৪০ থেকে ৪৫ লাখ টাকায় বিক্রি হচ্ছে। সেখানেই ২৪ কাঠা জমি কিনে বাড়ি তৈরি করেছেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ।

বাড়িটি দেখাশুনার দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মী জানান, ২০২২ সালের দিকে বাড়িটি নির্মাণ করা হয়। বেনজীর আহমেদ দেশে অবস্থানকালে মাঝে মধ্যেই এই বাড়িতে আসতেন এবং অবসরে রাত্রিযাপনও করতেন। বাড়িটিতে সার্বক্ষণিক নিরাপত্তায় কেয়ার টেকারের পাশাপাশি দুটি কুকুরও রাখা হয়েছে।

এদিকে, গত ১২ জুন উচ্চ আদালতের আদেশে তৃতীয় দফায় জব্দ করা হয়েছে বেনজীর আহমেদের অর্জিত আরও বিপুল পরিমাণ সম্পদ। সেই জব্দ তালিকায় রূপগঞ্জের এই বাড়িটিও রয়েছে। বলা হচ্ছে, বাড়িটির মূল্য প্রায় ১০ কোটি টাকা।

 

 

কিউটিভি/আয়শা/০৬ জুলাই ২০২৪,/বিকাল ৪:৫০

▎সর্বশেষ

ad