ব্রেকিং নিউজ
ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির 

প্রথম কার্যদিবসে কী কী করবেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার?

Anima Rakhi | আপডেট: ০৬ জুলাই ২০২৪ - ০৩:২৭:১৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শুক্রবার নিয়োগ পেয়েছেন জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। আজ শনিবার তার প্রথম কার্যদিবস। 

চলুন জেনে নেওয়া যাক- প্রধানমন্ত্রী হিসেবে আজ সারাদিন কী কী কাজ করবেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, শনিবার সকালে নতুন মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করবেন স্টারমার। তার নতুন মন্ত্রিসভায় অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন র‌্যাচেল রিভস। উপপ্রধানমন্ত্রী হয়েছেন অ্যাঞ্জেলা রায়নার আর স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন ইভেত্তে কুপার। 

তবে নতুন মন্ত্রিসভার জ্যেষ্ঠ পদগুলো পূর্ণ হলেও মন্ত্রী পর্যায়ে কনিষ্ঠ পদগুলোতে নিয়োগ দেওয়ার কাজটি আজও চলবে। 

যুক্তরাজ্যের নতুন মন্ত্রিসভায় কিছু চমকও দেখা গেছে। করোনা মহামারীর সময়ে ব্রিটিশ সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা হিসেবে কাজ করা প্যাট্রিক ভ্যালান্সকে বিজ্ঞানবিষয়ক মন্ত্রী করা হয়েছে। আর টিম্পসন গ্রুপের মালিক জেমস টিম্পসনকে কারামন্ত্রী করা হয়েছে।

এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে ন্যাটোর ৭৫তম বার্ষিক সম্মেলনে যোগ দেবেন স্টারমার। আগামী মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে এ সম্মেলন শুরু হবে।

এটি হবে প্রধানমন্ত্রী হিসেবে স্টারমারের প্রথম বিদেশ সফর। ওয়েস্টমিনস্টার এবং ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত হবে এটি।

এদিকে, স্টারমারকে ন্যাটোর শক্ত সমর্থক হিসেবে উল্লেখ করে শুক্রবার ন্যাটো প্রধান জেনস স্টোলটেনবার্গ বলেছেন, আগামী সপ্তাহে আবারও স্টারমারের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা করছেন। সূত্র: বিবিসি

কিউটিভি/অনিমা/০৬ জুলাই ২০২৪,/বিকাল ৩:২৬

▎সর্বশেষ

ad