ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

বর্তমানে পাকিস্তানে গাধা আছে ৫৯ লাখ, ছাগল প্রায় ৯ কোটি

Anima Rakhi | আপডেট: ১২ জুন ২০২৪ - ০৭:৪৮:১০ পিএম

ডেস্ক নিউজ : পাকিস্তানে গত কয়েক বছর ধরেই ধারাবাহিকভাবে বাড়ছে গাধার সংখ্যা। নতুন জরিপে জানা গেলো দেশটিতে ২০২৩-২০২৪ অর্থবছরে গাধার সংখ্যা ৫৯ লাখে পৌঁছেছে। 

পাকিস্তান অর্থনৈতিক জরিপ (পিইএস) ২০২৩-২৪ অনুসারে দেশটিতে ঘোড়া, খচ্চর ও উটের সংখ্যা অপরিবর্তিত রয়েছে। 

পাকিস্তানের গণমাধ্যমগুলো জানিয়েছে, দেশটিতে মালামাল পরিবহনের কাজে গাধা ব্যবহার করা হয়।ফলে এই প্রাণীটির সংখ্যা ক্রমাগত বাড়ছে। দেশটিতে ২০১৯-২০ অর্থবছরে ৫৫ লাখ গাধা ছিলে। পরের অর্থ বছরের (২০২০-২১) সেই সংখ্যা পৌঁছায় ৫৬ লাখে। ২০২১-২২ অর্থবছরে দেশটিতে গাধা ছিল ৫৭ লাখ। ২০২২-২৩ অর্থবছরে গাধা ছিল ৫৮ লাখ। এবার সেই সংখ্যা ৫৯ লাখে পৌঁছেছে। অর্থাৎ গত এক বছরে দেশটিতে গাধা বেড়েছে এক লাখ। 

এছাড়াও বর্তমানে পাকিস্তানে গরুর সংখ্যা ৫ কোটি ৭৫ লাখ। মহিষ আছে ৪ কোটি ৬৩ লাখ। ভেড়ার সংখ্যা ৩ কোটি ২৭ লাখ এবং ছাগলের সংখ্যা ৮ কোটি ৭০ লাখ। 

গৃহপালিত চতুষ্পদী এমনসব পশু ওপর পাকিস্তানের অর্থনীতি অনেকটাই নির্ভরশীল। এই গৃহপালিত পশু পালনের সঙ্গে ৮০ লাখ প্রান্তিক পরিবার জড়িত রয়েছে। আর তাই বর্তমান সরকার দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, খাদ্য নিরাপত্তা এবং দারিদ্র্য বিমোচনের জন্য এই খাতের উন্নয়নে মনোযোগ দিয়েছে।

কিউটিভি/অনিমা/১২ জুন ২০২৪,/সন্ধ্যা ৭:৪৬

▎সর্বশেষ

ad