ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

বিরামপুরে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ॥

Ayesha Siddika | আপডেট: ১২ জুন ২০২৪ - ০৫:০৭:০০ পিএম

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুর উপজেলার পৌর এলাকার দেবীপুর গ্রামে রেল বিভাগ থেকে লীজ নেওয়া জমি একটি সংঘবদ্ধ চক্র জবর দখলের চেষ্ঠা করছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় লীজ গ্রহীতা আবু সাঈদ থানায় সাধারণ ডাইরী করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

দেবীপুর গ্রামের বৃদ্ধ আবু সাঈদ জানান, ঐ মৌজায় রেল বিভাগের অনেক পতিত জমি রয়েছে। অন্যনা সে সকল জমি লীজ নিয়ে ভোগ দখল করছে। আবু সাঈদ তার বাড়ির সামনে ১৪ শতক জায়গা রেল বিভাগ থেকে লীজ নিয়ে র্দীদিন ধরে ভোগ দখল করে আসছেন। তিনি চলতি বছরও খাজনার টাকা দিয়ে লাইসেন্স নবায়ন করেছেন।

কিন্তু ঐ গ্রামের একটি সংঘবদ্ধ চক্র বৃদ্ধ আবু সাইদের বাড়ির সামনের জমিটি জোর পূর্বক দখলে নেওয়ার চেষ্টা ও ভয়ভীতি প্রদর্শন করছে। এ ঘটনায় তিনি গত ৮ জুন বিরামপুর থানায় সাইম, ইদ্রিস, আর্জিনা ও হাছেন মিয়ার নামে ৩ জনের বিরুদ্ধে একটি সাধারণ ডাইরী করেছেন। এতেও ক্ষান্ত না হয়ে ঐ চক্রটি ১২জুন সকালে আবারো জমিটি জবর দখলের চেষ্টা করেছে। বাড়ির সামনের জমি জবর দখলের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বৃদ্ধ আবু সাঈদ সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

 

 

কিউটিভি/আয়শা/১২ জুন ২০২৪,/বিকাল ৫:০০

▎সর্বশেষ

ad