ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

ওমানের বিপক্ষে রান রেট নয়, জয়েই নজর ইংল্যান্ডের

Ayesha Siddika | আপডেট: ১২ জুন ২০২৪ - ০৩:৩৭:১৬ পিএম

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি ফরম্যাটের বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। তবে তাদের শিরোপা ধরে রাখার আসরের শুরুটা মোটেও ভালো হয়নি। গ্রুপ ‘বি’-তে স্কটল্যান্ডের বিপক্ষে বৃষ্টিতে পরিত্যক্তের পর অজিদের বিপক্ষে হেরেছে বাটলাররা। তবে এখনো সুপার এইটের যাত্রা শঙ্কায় পড়েনি ইংলিশদের। তবে তাদের ভোগাতে পারে রান রেটের হিসেব। 

স্কটল্যান্ড ওমানের বিপক্ষে ৪১ বল হাতে রেখে জিতে নেট রান রেটটাকে রীতিমতো আকাশেই তুলে দিয়েছে। ২.১৬৪ এখন তাদের নেট রান রেট। ওদিকে ইংল্যান্ড আছে -১.৮ নেট রান রেট নিয়ে। এতে বাকি দুই ম্যাচে জয় ছাড়াও রান রেটে বাড়তি নজর রাখতে হবে তাদের। তবে রান রেটের হিসেবে এখনই যেতে চান না ইংলিশ অধিনায়ক জশ বাটলার। সেটি ছাপিয়ে নিজেদের পরের ম্যাচ ওমানের বিপক্ষে আগে ম্যাচটা জিততে চায় বর্তমান চ্যাম্পিয়নরা। 

ওমানের বিপক্ষে ইংল্যান্ডের ম্যাচটি আগামীকাল রাত ১টায়। সেই ম্যাচ সামনে রেখেই বাটলার নজর তাই কেবল জয়েরই। তার মতে এখনই সবকিছু শেষ হয়ে যায়নি। সেই প্রসঙ্গে বাটলার বলেন, ‘আমার মনে হয় না, এখনই সব কিছু শেষ হয়ে গেছে। আমাদের কীভাবে খেলতে হবে, কী করতে হবে, সে ব্যাপারে আমাদের পরিকল্পনা স্পষ্ট। সাব্র আগে আমাদের  ওমানের বিপক্ষে ম্যাচটি জিততে হবে,সামনে কোনো সুযোগ পাওয়ার জন্য। আমাদের আগে জেতার চেষ্টা করতে হবে, পরে যদি নেট রান রেটে প্রভাব ফেলার শঙ্কা রাখে তখন অবশ্যই করতে হবে।’

 

 

কিউটিভি/আয়শা/১২ জুন ২০২৪,/বিকাল ৩:৩৩

▎সর্বশেষ

ad