প্রধানমন্ত্রীর উপস্থিতিতে র‌্যাঙ্কব্যাজ পরানো হলো বিমানবাহিনীর প্রধানকে

Ayesha Siddika | আপডেট: ১১ জুন ২০২৪ - ০৫:২১:৩৮ পিএম

ডেস্ক নিউজ : মঙ্গলবার (১১ জুন) সকাল ১০টার পর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নবনিযুক্ত বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁনকে র‌্যাঙ্কব্যাজ পরানো হয়৷

সামরিক রীতি অনুযায়ী বিমানবাহিনীর নতুন প্রধানকে ব্যাজ পরান সেনা ও নৌবাহিনীর প্রধান৷ ব্যাজ পরানোর পর আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুল দিয়ে অভিনন্দন জানান বিমানবাহিনী প্রধানকে৷ এ সময় প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা, সামরিক সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷

 

 

কিউটিভি/আয়শা/১১ জুন ২০২৪,/বিকাল ৫:২০

▎সর্বশেষ

ad